ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

বাদ লিটন, চমক রেখে চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের দল ঘোষণা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • ৯৪ বার

পাকিস্তানের আয়োজনে আগামী ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফি উপলক্ষে দল ঘোষণা করেছে বাংলাদেশ। গুঞ্জনকে সত্যি করে ১৫ সদস্যের ঘোষিত এই দলে রাখা হয়নি অভিজ্ঞ ওপেনার লিটন দাসকে। এছাড়া জল্পনা-কল্পনায় জল ঢেলে রাখা হয়নি সাকিব আল হাসানকেও। টুর্নামেন্টে যথারীতি অধিনায়কত্ব করবেন নাজমুল হোসেন শান্ত।

চ্যাম্পিয়নস ট্রফিতে প্রাথমিক দল ঘোষণার জন্য ১২ জানুয়ারিকে শেষ সময়সীমা বলে আগেই ঘোষণা করেছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আজ রবিবার দুপুরে সংবাদ সম্মেলন করে আসন্ন এই টুর্নামেন্টটির দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টপ অর্ডারে অধিনায়ক শান্তর সঙ্গে আছেন সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। বাংলাদেশের শক্তির জায়গা মিডল অর্ডারে আছেন তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ ও জাকের আলি অনিক।

স্পিন বিভাগে মিরাজের নেতৃত্বে থাকছেন রিশাদ হোসেন ও নাসুম আহমেদ। বিপদে কাজ চালাতে পারবেন মাহমুদউল্লাহ-রিয়াদরাও। পেস আক্রমণে জায়গা হয়নি শরিফুল হাসান ও হাসান মাহমুদের। তাসকিন আহমেদের নেতৃত্বে এই বিভাগে আছেন মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা। ব্যাট করতে পারার দক্ষতা এগিয়ে রেখেছে তানজিমকে।

বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির দলে তামিম অবসরের ঘোষণা দিয়েছেন গত পরশু-ই। তবে সাকিবের খেলা- না খেলা নিয়ে ছিল দোলাচল। তবে গতকাল আন্তর্জাতিক ক্রিকেটে এক বছরের জন্য বোলিংয়ে নিষিদ্ধ হওয়ার পর দলে থাকার দৌঁড়ে অনেকটাই পিছিয়ে যান সাকিব। শুধু ব্যাটার হিসেবে সাকিবকে দলে রাখার ঝুঁকি নেয়নি বিসিবি।

আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠবে চ্যাম্পিয়নস ট্রফির। যেখানে দুইটি গ্রুপে ভাগ হয়ে খেলবে আটটি দল। ২০১৭ সালের পর এই প্রথম হতে যাওয়া টুর্নামেন্টটির গ্রুপ ‘এ’-তে আছে, পাকিস্তান (বর্তমান চ্যাম্পিয়ন), ভারত, নিউজিল্যান্ড, বাংলাদেশ। গ্রুপ ‘বি’-তে লড়বে অস্ট্রেলিয়া (বিশ্বকাপ চ্যাম্পিয়ন), দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, ইংল্যান্ড। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ টুর্নামেন্ট শুরু করবে। টুর্নামেন্টটি চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এশিয়া কাপের মতো চ্যাম্পিয়নস ট্রফিও হবে হাইব্রিড পদ্ধতিতে। ভারত তাদের ম্যাচগুলো খেলবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে।

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

বাদ লিটন, চমক রেখে চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের দল ঘোষণা

আপডেট টাইম : ০৬:১৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫