ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ঢাকায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্র্যাসি জ্যাকবসন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • ১০৬ বার

বাংলাদেশে সাবেক কূটনীতিক ট্র্যাসি এন জ্যাকবসন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স-সিডিএ) হিসেবে ঢাকায় দায়িত্ব পালন করবেন।

আগামী শনিবার থেকে তিনি ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে অন্তর্বর্তীকালীন চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএতে) হিসেবে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করবেন। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।

সম্প্রতি জ্যাকবসন নেয়ার ইস্টার্ন অ্যাফেয়ার্স ব্যুরোতে সিনিয়র অ্যাডভাইজর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি দীর্ঘ ও সম্মানজনক কূটনৈতিক ক্যারিয়ারে তিনবার মার্কিন রাষ্ট্রদূত হিসেবে তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং কসোভোতে দায়িত্ব পালন করেছেন। এর আগে ইথিওপিয়ার আদ্দিস আবাবায় ইউএস দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ছিলেন জ্যাকবসন।

বাংলাদেশে নব নিযুক্ত ভারপ্রাপ্ত এই রাষ্ট্রদূত ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি এক্সিকিউটিভ সেক্রেটারি এবং সিনিয়র ডিরেক্টর ফর অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে কাজ করেছেন। তিনি লাটভিয়ার রিগায় ইউএস দূতাবাসে ডেপুটি অ্যাম্বাসেডর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বিদেশে উচ্চপদস্থ নেতৃত্বের পাশাপাশি, প্রথমে স্কুল অব প্রফেশনাল অ্যান্ড এরিয়া স্টাডিজের ডিন এবং পরে ন্যাশনাল ফরেন অ্যাফেয়ার্স ট্রেনিং সেন্টারের উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে ফরেন সার্ভিসের ভবিষ্যৎ গঠনে অবদান রেখেছেন অ্যাম্বাসেডর জ্যাকবসন।

অ্যাম্বাসেডর জ্যাকবসন জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে বিএ এবং একই বিশ্ববিদ্যালয়ের স্কুল অব অ্যাডভান্সড ইন্টারন্যাশনাল স্টাডিজ থেকে এমএ ডিগ্রি অর্জন করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে একাধিক সম্মাননা পেয়েছেন, যার মধ্যে রয়েছে সেক্রেটারির ডিস্টিংগুইশড সার্ভিস অ্যাওয়ার্ড, দুইটি প্রেসিডেন্সিয়াল র‍্যাঙ্ক অ্যাওয়ার্ড এবং দ্য অর্ডার ফর পিস, ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যানিজম “ইব্রাহিম রুগোভা”।

অ্যাম্বাসেডর ট্রেসি জ্যাকবসন চার্জ দ্য অ্যাফেয়ার্স, অ্যাড ইন্টারিম হিসেবে দায়িত্ব গ্রহণের পর, মেগান বোল্ডিন ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসে ডেপুটি চিফ অব মিশন হিসেবে তার আগের দায়িত্ব পুনরায় গ্রহণ করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ঢাকায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্র্যাসি জ্যাকবসন

আপডেট টাইম : ০৬:৪৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫