ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৫০ ফিলিস্তিনি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৭:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • ১০৯ বার

গাজায় ইসরায়েলি হামলায় প্রতিদিন মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪৫ হাজার ৯০০ জনে পৌঁছেছে।গতকাল বুধবার এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর থেকে চলা এই হামলায় আরও লক্ষাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন।

আল জাজিরা বলছে, মঙ্গলবার গাজাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে আল-মাওয়াসির তথাকথিত “নিরাপদ অঞ্চলে” পাঁচ শিশু এবং জাবালিয়ায় চালানো হামলায় আরও আটজন লোক নিহত হয়েছেন।

আল জাজিরা প্রতিবেদনে আরও বলছে, ইসরায়েলি বাহিনী আল-মাওয়াসির “মানবিক অঞ্চলসহ” গাজা উপত্যকাজুড়ে তাদের আক্রমণ বেশ জোরদার করছে এবং আবাসিক বাড়িঘর ও বেসামরিক অবকাঠামোর উল্লেখযোগ্য ধ্বংস ঘটাচ্ছে।

মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে একেবারে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন।

এদিকে অবরুদ্ধ গাজা ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রছে হস্তান্তর করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৫০ ফিলিস্তিনি

আপডেট টাইম : ১১:০৭:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫