ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

চ্যাম্পিয়নস ট্রফিতে আফগানিস্তানের মেন্টর পাকিস্তান কিংবদন্তি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • ৯৫ বার

আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে মেন্টর হিসেবে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ইউনিস খানকে নিয়োগ দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের আয়োজনে শুরু হবে এই টুর্নামেন্ট। আফগানদের সঙ্গে টুর্নামেন্ট শুরুর আগেই যোগ দেবেন ইউনিস।

এসিবির মুখপাত্র সাঈদ নাসিম সাদাত বলেন, ‘২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি উপলক্ষে পাকিস্তানের সাবেক টপ অর্ডার ক্রিকেটার ইউনিস খানকে নিয়োগ দিয়েছে এসিবি। তিনি পাকিস্তানে আসর শুরুর আগেই দলের সঙ্গে যোগ দেবেন।’

পাকিস্তানের হয়ে ১১৮টি টেস্ট খেলে ১০ হাজার ৯৯ রান করেছেন ইউনিস। এর মধ্যে ৩১৩ রানের ইনিংসও আছে তার। ২০০৯ সালে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের নেতৃত্বে ছিলেন ইউনিস।

অবসরের পর বিভিন্ন স্তরে কোচিং করিয়েছেন ইউনিস। পাকিস্তান ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্বে ছিলেন তিনি। এছাড়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমি ও আবুধাবি টি-টেন লেগে বাংলা টাইগার্সের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত পাকিস্তান ও দুবাইয়ে আয়োজিত হবে চ্যাম্পিয়নস ট্রফি। আগামী ১২ জানুয়ারির মধ্যে জানাতে হবে প্রাথমিক দল। চূড়ান্ত দল আগামী ১১ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত দেওয়া যাবে। চ্যাম্পিয়নস ট্রফিতে দুইটি গ্রুপে ভাগ হয়ে খেলবে আটটি দল। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিযে শুরু হবে আসর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

চ্যাম্পিয়নস ট্রফিতে আফগানিস্তানের মেন্টর পাকিস্তান কিংবদন্তি

আপডেট টাইম : ০৬:৫৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫