ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

বাদ পড়লেন মার্শ, অভিষেকের অপেক্ষায় ওয়েবস্টার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • ৮৫ বার

মিচেল মার্শকে বাদ দিয়ে আগামীকাল শুক্রবার শুরু হতে যাওয়া সিডনি টেস্টের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। মার্শের বদল দলে নেওয়া হয়েছে আরেক পেস-বোলিং অলরাউন্ডার বো ওয়েবস্টারকে। তাসমানিয়ার এই খেলোয়াড়ের টেস্ট অভিষেক হবে।

এর আগে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতের বিপক্ষে সিরিজে প্রথম চার টেস্টে সাতবার ব্যাট করে ৭৩ রান করেছেন মার্শ। শেষ পাঁচ ইনিংসে মাত্র ২০ রান।

যদিও পেসার মিচেল স্টার্কের খেলা নিয়েও শঙ্কা ছিল। পাঁজর ও পিঠে সমস্যা ছিল স্টার্কের। তবে একাদশ জানাতে গিয়ে কামিন্স বলেন, ‘মিচি (মার্শ) তো প্রত্যাশা মতো রান কিংবা উইকেট, কিছুই পেল না। আমাদের মনে হয়েছে তার একটু বিশ্রাম নিয়ে তরতাজা হওয়ার সময় হয়েছে। বো (ওয়েবস্টার) দলে এসেছে, ওর সময়টা দারুণ যাচ্ছে। মিচের জন্য ব্যাপারটা দুঃখজনক কারণ আমরা জানি সে দলের জন্য কতটা কী করতে পারে। তবে আমাদের মনে হয়েছে বোকে সুযোগ দেওয়ার এটাই সময়।’

সুযোগ পাওয়া ৩১ বছর বয়সী ওয়েবস্টার সর্বশেষ মৌসুমে (২০২৩-২৪) শেফিল্ড শিল্ডে সবচেয়ে বেশি রান করা ব্যাটার। ৫৮.৬২ গড়ে ৯৩৮ রান করা ডানহাতি ব্যাটসম্যান ২৯.৩০ গড়ে নিয়েছিলেন ৩০টি উইকেটও।

শেফিল্ড শিল্ড ইতিহাসে ওয়েবস্টারের এক এক মৌসুমে ৯০০ রান ও ৩০ উইকেটের ‘ডাবল’ ছিল মাত্র একজনেরই। সেই একজনের নাম স্যার গারফিল্ড সোবার্স। সর্বকালের সেরা অলরাউন্ডারের তকমাটা তো ক্যারিবীয় কিংবদন্তির জন্যই বরাদ্দ। চলতি মৌসুমে শেফিল্ড শিল্ডে চার ম্যাচে ৫০.৫০ গড়ে ৩০৩ রান ওয়েবস্টার উইকেট পেয়েছেন ৯টি।

পাঁচ ম্যাচের সিরিজের চার ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার এগিয়ে আছে ২-১ ব্যবধানে। সিডনিতে শেষ টেস্টটাও জিতলে সিরিজ জয়ের সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলাও নিশ্চিত করে ফেলবে অস্ট্রেলিয়া।

সিডনি টেস্টের অস্ট্রেলিয়া একাদশ: স্যাম কনস্টাস, উসমান খাজা, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, বো ওয়েবস্টার, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন ও স্কট বোল্যান্ড।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

বাদ পড়লেন মার্শ, অভিষেকের অপেক্ষায় ওয়েবস্টার

আপডেট টাইম : ১২:২৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫