ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

রকেট হামলার আশঙ্কায় হাসপাতালের আন্ডারগ্রাউন্ডে নেতানিয়াহু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
  • ১০২ বার

ইসরায়েলে রকেট হামলার আশঙ্কায় হাসপাতালের আন্ডারগ্রাউন্ডে আশ্রয় নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।গত রবিবার নেতানিয়াহুর প্রোস্টেটের অস্ত্রোপচার হয়। জেরুজালেমের হাদাশা মেডিকেল সেন্টারে হওয়া অস্ত্রোপচারটির পর সেখানেই আছেন তিনি। রকেট হামলার শঙ্কায় তাকে এখন হাসপাতালের আন্ডারগ্রাউন্ডে রাখা হয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

মুক্তিকামী ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস বা ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুতি রকেট হামলা চালাতে পারে এমন শঙ্কা করছেন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, অস্ত্রোপচার সফলভাবে শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী জেগে ওঠেন। তিনি সুস্থ আছেন। তবে জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে তাকে সুরক্ষিত আন্ডারগ্রাউন্ড ওয়ার্ডে রাখা হয়েছে।

সর্বশেষ গত রবিবার গাজার বেঈত হানুন থেকে ইসরায়েলকে লক্ষ্য করে দুটি রকেট ছোড়া হয়। এ ছাড়া নিয়মিত হামলা চালাতে শুরু করেছে হুতি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

রকেট হামলার আশঙ্কায় হাসপাতালের আন্ডারগ্রাউন্ডে নেতানিয়াহু

আপডেট টাইম : ০৫:৫২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪