থার্টি ফার্স্ট নাইট উদ্যাপন ঘিরে আতশবাজি ও ফানুস ওড়ানোর ভয়াবহ দিক তুলে ধরে এটি বন্ধের আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারী। আজ মঙ্গলবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।
আজহারী ফেসবুকে লেখেন, ‘যে বিকট শব্দ আর আগুনের ঝলকানি তোমাকে আজ উল্লাসে মাতাচ্ছে, এর চেয়েও বিকট আওয়াজ আর ভয়ংকর তীব্র আগুন তোমাকে দিশেহারা করার অপেক্ষায়। তবুও তুমি বুঝবে না?’
ওই স্ট্যাটাসের মন্তব্যের ঘরে ইসলামি আলোচক লেখেন, ‘এই তো গতবারও ফুটফুটে শিশু উমায়ের তোমাদের উন্মাদনার বলি হলো। মাঝরাতে আতশবাজির কারণে লাখো লাখো শিশু ভয়ে আঁতকে ওঠে। পাখিগুলো মরে রাস্তায় পড়ে থাকে। এসব পটকা ফোটানো আর ফানুস ওড়ানোর কারণে পরিবেশেরও অকল্পনীয় ক্ষতি হয়। তবুও তুমি থামবে না?’
Reporter Name 
























