ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা প্রসঙ্গে মুখ খুললেন তামিম ইকবাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৩:১৫ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
  • ৯৭ বার

আন্তর্জাতিক ক্রিকেটে বছর খানেকেরও বেশি সময় ধরে নেই তামিম ইকবাল। তবে এই সময়টাতে সবচেয়ে বেশি প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে জাতীয় দলে ফেরা না ফেরা প্রসঙ্গেই। আগামীকাল (সোমবার) থেকে শুরু হতে যাচ্ছে বিপিএলের এগারোতম আসর। আসরের উদ্বোধনী ম্যাচে মাঠে নামতে যাচ্ছে তামিমের দল বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।

নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে আজ (রোববার) সংবাদ সম্মোলনে এসেছিলেন তামিম ইকবাল। জানিয়েছেন বিপিএল নিয়ে নিজের কথা। পরবর্তীতে জাতীয় দল নিয়েও অবধারিত প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে টাইগারদের সাবেক এই অধিনায়ককে।

ফরচুন বরিশালের অধিনায়কের কাছে এদিনও এসেছিল জাতীয় দলে খেলা প্রসঙ্গে প্রশ্ন। স্বাভাবিকভাবেই এসেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার থাকার বিষয়ে। তামিম অবশ্য জানালেন বোর্ডের সাথে এখনো কোনো প্রকার আলোচনা না হওয়ার কথা। আপাতত বিপিএল নিয়েই চিন্তার কথা জানালেন তিনি।

এ নিয়ে তামিম বলেন, ‘এই মুহূর্তে আমি শুধু বিপিএলের জন্য প্রস্তুতি নিচ্ছি। চ্যাম্পিয়ন্স ট্রফি বা জাতীয় দল নিয়ে কোনো আলোচনা হয়নি। ক্রিকেট বোর্ডের সঙ্গে আমার কোনো আলোচনা হয়নি এবং আমি নিজেও কারো সঙ্গে এই বিষয়ে আলোচনা করিনি। আমি শুধু বিপিএল নিয়ে চিন্তা করছি। এখন জাতীয় দল নিয়ে আমার কোনো পরিকল্পনা নেই।’

এদিকে, বিপিএল নিয়েও কিছুটা আক্ষেপের কথাই শোনালেন দেশ সেরা এই ওপেনার। জানালেন, এখনো পর্যন্ত কনসার্ট ছাড়া চোখে পড়ার মতো কিছু দেখেননি তিনি। তামিম বলেন, ‘আমি সত্যি কথা বলতে অন্যরকম কিছু দেখি না কনসার্ট ছাড়া। আমার কাছে মনে হয় অন্যরকম বিপিএল যদি আমাদের করতে হয়, আমাদের ক্রিকেটে বিনিয়োগ করতে হবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের টুর্নামেন্টে বিনিয়োগ করতে হবে, কনসার্ট বা অন্য কিছুতে না।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা প্রসঙ্গে মুখ খুললেন তামিম ইকবাল

আপডেট টাইম : ০৭:০৩:১৫ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪