ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ছেলে না হওয়ায় স্ত্রীকে পুড়িয়ে মারলেন স্বামী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০২:১০ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
  • ১০৭ বার

প্রতিদিনই স্বামী-স্ত্রীর ঝগড়া লেগে ছিল।স্বামীর অভিযোগ তাদের কেন ছেলে সন্তান হচ্ছে না, বারবার মেয়ে সন্তানই হয়। তৃতীয়বার মেয়ে সন্তান হওয়ার পর ক্ষুব্ধ হয়ে ওঠেন স্বামী। ঝগড়ার এক পর্যায়ে স্ত্রীর গায়ে আগুন দিয়ে দেন। আগুনে পুড়ে মারা যায় সেই নারী। হৃদয়বিদারক এই ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্রে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়াটুডের এক প্রতিবদেন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত যুবকের নাম কুনদিলক উত্তম কালে। তার স্ত্রীর নাম ময়না কুনদিলক। জানা যায়, তৃতীয় কন্যাসন্তান হওয়ার পরই ক্ষুব্ধ হয়ে ওঠে উত্তম। প্রতিদিনই তাদের ঝগড়া হতো। এই ঘটনার পর তা চরম আকার ধারণ করে।

পুলিশ জানিয়েছে, বার বার কন্যা সন্তান হওয়া নিয়ে গত বৃহস্পতিবার রাতেও স্ত্রীকে উপহাস করেন উত্তম। এই নিয়ে বাক-বিতন্ডা হলে ময়নার গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন অভিযুক্ত যুবক। পরে আগুন গায়েই ময়না দৌড়ে বাড়ির বাইরে আসেন। আর্তনাদ করতে থাকেন। স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। এরপর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

স্ত্রীকে হত্যার অভিযোগে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ছেলে না হওয়ায় স্ত্রীকে পুড়িয়ে মারলেন স্বামী

আপডেট টাইম : ০৬:০২:১০ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪