ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

২ অক্টোবর জাতীয় উৎপাদনশীলতা দিবস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০১৬
  • ৫৮৮ বার

জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশের শিল্প, কৃষি ও সেবাসহ বিভিন্ন খাতে উৎপাদনশীলতা বাড়াতে আগামী রোববার (২ অক্টোবর) দেশব্যাপী উদযাপন করা হবে ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস’।

এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘টেকসই প্রবৃদ্ধির জন্য উৎপাদনশীলতা অপরিহার্য’।

এ উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচির অংশ হিসেবে ২ অক্টোবর সকাল ৮ টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন সংলগ্ন সড়ক থেকে এক বর্ণাঢ্য র্যা লি বের হবে। কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর নেতৃত্বে এতে শিল্প ও কৃষি মন্ত্রণালয় এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিল্প-কারখানার মালিক, শ্রমিক ও কর্মচারিরা অংশ নেবেন।

এছাড়া, সকাল ১০ টায় রাজধানীর এফবিসিসিআই মিলনায়তনে ‘টেকসই প্রবৃদ্ধির জন্য উৎপাদনশীলতা অপরিহার্য’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনার আয়োজন করেছে ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও)।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। এছাড়া, দিবসটির গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ টেলিভিশন টকশো সম্প্রচার করবে। জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ হবে।

পাশাপাশি মোবাইল ফোন অপারেটররা ক্ষুদে বার্তা ও ভয়েস মেইল প্রেরণ করে উৎপাদনশীলতা বিষয়ে জনগণকে সচেতন করবে।

দিবসটি উপলক্ষে ইতোমধ্যে এনপিও প্রচার সামগ্রী, বুকলেট, বর্ণিল স্যুভেনির ও পোস্টার প্রকাশ করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ভোরের শিশিরকণা-কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা

২ অক্টোবর জাতীয় উৎপাদনশীলতা দিবস

আপডেট টাইম : ০২:৪৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০১৬