ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

মোজাম্বিকে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ২১

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫১:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
  • ১৩৫ বার

মোজাম্বিকে নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে ২১ জন প্রাণ হারিয়েছেন। গত ৯ অক্টোবর দেশটির সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করার পর এ হতাহতের ঘটনা ঘটে।

মোজাম্বিকের স্বরাষ্ট্রমন্ত্রী পাসকোল রোন্ডা এ তথ্য নিশ্চিত করেছেন।

মোজাম্বিকের সংবাদমাধ্যম ভার্দাদে রোন্ডাকে উদ্ধৃত করে বলেছে, ‘সাংবিধানিক কাউন্সিল নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করার পরে প্রেসিডেন্ট প্রার্থী ভেনানসিও মন্ডলেনের নেতৃত্বে বিরোধী বাহিনী ব্যাপক বিক্ষোভ করেছে। যার ফলে অন্তত ২১ জন নিহত হয়েছে।’

মন্ত্রী সর্তক করে জানিয়েছেন, দেশটির উত্তর প্রদেশ কাবো ডেলগাডোতে বিরোধীরা সক্রিয় ইসলামিক সন্ত্রাসী বাহিনীতে যোগ দিয়েছে।

তারা মোজাম্বিকের রাজধানীতে সরকারবিরোধী সমাবেশে অংশগ্রহণকারীরা ব্যারিকেড তৈরি করে গাড়ির টায়ারে আগুন ধরিয়ে দেয় এবং বিদ্যুতের খুঁটি ভেঙে ফেলে। এ সময় তারা দোকানপাট, অফিস, থানা, ব্যাংক ও ফিলিং স্টেশনে ভাঙচুর চালায়।

মোজাম্বিকের নির্বাচন কমিশন জানিয়েছে, ক্ষমতাসীন দল ফ্রেলিমো ৯ অক্টোবরের ভোটে জয়লাভ করেছে। এর বদৌলতে ৪৯ বছর ধরে ক্ষমতায় থাকা দলটি দেশ শাসনের জন্য আরও একটি মেয়াদ পেল।

নির্বাচন কমিশনের এই ঘোষণার পরপরই সারাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। নির্বাচনের ফলাফল বিষয়ে বিরোধী প্রার্থী, সুশীল সমাজ ও পর্যবেক্ষকরা জানিয়েছেন, নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে।

এছাড়া প্রেসিডেন্ট প্রার্থী ভেনানসিও মন্ডলেন সরকারি ফলাফল প্রত্যাখ্যান করেছেন। দেশব্যাপী গণবিক্ষোভের হুমকি দিয়েছেন তিনি।

এদিকে সাংবিধানিক পরিষদ নির্বাচনের ফলাফল পুনর্গণনা করতে ব্যর্থ হলে ১৫ জানুয়ারি নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করবেন বলেও হুঁশিয়ার দিয়েছেন মন্ডলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

মোজাম্বিকে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ২১

আপডেট টাইম : ১১:৫১:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪