ঢাকা ০১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালে ভর্তি বিল ক্লিনটন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
  • ১০২ বার

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জ্বরে আক্রান্ত হওয়ায় স্থানীয় সময় সোমবার তাকে ওয়াশিংটন ডিসির মেডস্টার জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়।

সংবাদমাধ্যম সিএনএনকে বিল ক্লিনটনের কার্যালয়ের উপপ্রধান কর্মকর্তা অ্যাঞ্জেল ইউরেনা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, জ্বরে আক্রান্ত হওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা এবং পর্যবেক্ষণের জন্য সোমবার বিকেলে প্রেসিডেন্ট ক্লিনটনকে জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।

তার শারিরীক অবস্থার বিষয়ে ইউরেনা জানিয়েছেন, তিনি ভালো আছেন। তাকে অন্তত একরাত হাসপাতালে থাকতে হবে। তবে আশাবাদী বড়দিনের আগেই তিনি বাসায় ফিরতে পারবেন।

৭৮ বছর বয়সী ক্লিনটনকে চলতি বছরে বেশ কয়েকবার শারীরিক সমস্যার মুখে পড়তে হয়েছে।

সবশেষ ২০২২ সালের নভেম্বরে করোনা আক্রান্ত হয়েছিলেন এই মার্কিন সাবেক প্রেসিডেন্ট। তিনি ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত দুই মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে ভর্তি বিল ক্লিনটন

আপডেট টাইম : ১০:১৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪