ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

লেখাপড়া করতে হবে তদবির ছাড়া যেন চাকরি হয়, সেভাবে খেয়াল রাখতে হবে রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৬
  • ৬০৬ বার

রাষ্ট্রপতি আবদুল হামিদ শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেছেন, তদবির ছাড়াই যেন চাকরি হয়, সেভাবে তোমাদের লেখাপড়া করতে হবে। এসময় তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, শিক্ষার্থীদের গুণগত মানের দিকে আপনাদের খেয়াল রাখতে হবে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় মুক্তিযোদ্ধা আবদুল হক কলেজের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্মৃতিচারণ করে রাষ্ট্রপতি বলেন, গুরুদয়াল কলেজের ভিপি থাকাকালীন ১৯৬৭ সালের দিকে মিঠামইনে হাইস্কুল করার জন্য হাওরের বিভিন্ন জায়গা থেকে ৪২ মণ ধান সংগ্রহ করেছিলাম।
হাওরে এক সময় প্রাইমারি স্কুলে পড়ানোর জন্য শিক্ষিত মানুষ খুঁজে পাওয়া যেত না। এখন হাওরে কিছুসংখ্যক শিক্ষিত মানুষ আছে।

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সোহরাব উদ্দিন, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সোহরাব হোসেন, মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মহিউদ্দিন খান ও রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া প্রমুখ।

এর আগে ১২টা ৪০ মিনিটে হেলিকপ্টারে করে মিঠামইন উপজেলার হ্যালিপ্যাডে অবতরণ করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

লেখাপড়া করতে হবে তদবির ছাড়া যেন চাকরি হয়, সেভাবে খেয়াল রাখতে হবে রাষ্ট্রপতি

আপডেট টাইম : ১১:০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৬