ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
  • ১১৬ বার

ব্রাজিলে ১০ আরোহী নিয়ে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা সবাই নিহত হয়েছেন। এছাড়া বিধ্বস্ত স্থানে থাকা ১৭ জন আহত হয়েছেন।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিমানটি স্থানীয় একটি দোকানের ওপর বিধ্বস্ত হয়।

দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ব্রাজিলের উত্তরাঞ্চলের পর্যটন এলাকা গ্রামাদোর একটি দোকানের ওপর বিমানটি বিধ্বস্ত হয়। এ সময় বিমানে ১০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় তারা সবাই নিহত হয়েছেন।

রিও গ্রান্ডে দো সুল গভর্নর এডওয়ার্ড লেট বলেন, ‘দুর্ঘটনায় বিমানের মালিক ও পাইলটসহ আরও ৯ সদস্য নিহত হয়েছেন। নিহতরা সবাই বিমানের মালিকের পরিবারের সদস্য ছিলেন।’

লেট এক সংবাদ সম্মেলনে জানান, বিমানটি যে দোকানের উপরে বিধ্বস্ত হয় সেই স্থানের আরও অন্তত ১৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১২ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

গভর্নর জানান, ১৯৯০ সালে তৈরি এ বিমানটি রবিবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে ক্যানেলা বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এটি সাও পাওলো স্টেটেরে জুনদিয়ার দিকে যাচ্ছিল। এ সময় প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ে। তবে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করছে অ্যারোনটিক্যাল অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন অ্যান্ড প্রিভেনশন সেন্টার (সেনিপা)।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি প্রথমে একটি ভবনের চিমনিতে আঘাত করে। এরপর এটি একটি বাড়ির দ্বিতীয়তলায় একটি আসবাবপত্রের দোকানে বিধ্বস্ত হয়। কাছাকাছি থাকা একটি অবকাশকেন্দ্রেও এর ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত

আপডেট টাইম : ১০:২১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪