ঢাকা ১১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে: মির্জা ফখরুল কিশোরগঞ্জের স্বাস্থ্যখাতসহ সার্বিক উন্নয়নে কাজ চলছে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম সংসদ থেকে ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী আরও বাড়ল দেশের রিজার্ভ দায়িত্বের বাইরে কেউ যেন মন্তব্য না করে : প্রধানমন্ত্রী সংসদে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করতে চাই যুদ্ধের মধ্যেই সেনাদের জানাজায় লাখো ইরানির ঢল বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার সবার আগে : ডিএসসিসি প্রশাসক প্রথম অধিবেশন ঘিরে অতিথিদের প্রবেশ ও গাড়ি পার্কিং নির্দেশনা ইরাকের মাটির নীচে ইরানের ‘মিসাইল সিটি’

ভারতের বায়ু আজ খুবই অস্বাস্থ্যকর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৪:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
  • ৬৮ বার

ভারতের দিল্লি, মুম্বাই ও কলকাতার বাতাস আজ খুবই অস্বাস্থ্যকর। শনিবার সকাল ৯টা ২২ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

বায়ুদূষণ তালিকায় শীর্ষে অবস্থান করা দিল্লির দূষণ স্কোর ৩৪০ অর্থাৎ সেখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এছাড়া মুম্বাই শহরের স্কোর ২৮৩। তালিকায় এ শহর রয়েছে দ্বিতীয় অবস্থানে। একইভাবে ভারতের কলকাতা ২৭৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে।

অপরদিকে, লাহোরের দূষণ স্কোর ২৩১। এ শহরটি রয়েছে চতুর্থ অবস্থানে। তবে এ সময়ে ঢাকা ২০৪ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে ছিল।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে: মির্জা ফখরুল

ভারতের বায়ু আজ খুবই অস্বাস্থ্যকর

আপডেট টাইম : ১০:৩৪:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪