ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ইয়েমেনের বিদ্যুৎ কেন্দ্র, বন্দর ও জ্বালানি স্থাপনায় ইসরায়েলের হামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • ১৮৩ বার

লেবানন ও ফিলিস্তিনের পর এবার ইয়েমেনের ভূখণ্ডে হামলা চালিয়েছে ইসরায়েল।আজ বৃহস্পতিবার ইয়েমেনে বিদ্যুৎ কেন্দ্র, তেল স্থাপনা ও বন্দর লক্ষ্য করে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে, ইয়েমেনের বিদ্যুৎ কেন্দ্র, তেল স্থাপনা ও বন্দরকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে । তারা বলছে , হুতি বিদ্রোহী গোষ্ঠীর সামরিক অবস্থানে এই হামলা চালিয়েছে।

ইরান-সমর্থিত ইয়েমেনের এই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটি ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে সম্প্রতি ইসরায়েলে হামলা চালিয়েছিল । ইসরায়েলকে লক্ষ্য করে ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পরপরই এ ঘোষণা আসে।

হুতি-সমর্থিত আল মাসিরা টিভি চ্যানেল বলেছে, বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানায় এবং বন্দর নগরী হোদেইদাহতে আক্রমণাত্মক হামলা চালানো হয়েছে। এর মধ্যে সানায় দুটি কেন্দ্রীয় বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। আর হোদেইদাহতে শত্রুরা বন্দরকে লক্ষ্য করে চারটি হামলা চালায় এবং একটি তেল স্থাপনাকে লক্ষ্য করে অন্য দুটি হামলার ঘটনা ঘটেছে।

ইসরায়েলের দাবি, হামলা করা লক্ষ্যবস্তুগুলো হুতি বাহিনী তাদের সামরিক অভিযানের জন্য ব্যবহার করে আসছিল।

ইসরায়েলের সামরিক বাহিনী এই সপ্তাহে দ্বিতীয়বারের মতো ইয়েমেনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ইয়েমেনের বিদ্যুৎ কেন্দ্র, বন্দর ও জ্বালানি স্থাপনায় ইসরায়েলের হামলা

আপডেট টাইম : ০৬:১১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪