ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুতিদের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।গতকাল সোমবার মার্কিন বাহিনী জানায়, হুতিরা সমন্বিত আক্রমণ চালানোর জন্য এইসব স্থাপনা ব্যবহার করে আসছে।
হুতি বিদ্রোহীরা ২০২৩ সালের নভেম্বর থেকে লোহিত সাগর এবং এডেন উপসাগরে জাহাজে হামলা চালিয়ে আসছে। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিশোধ নিতে তারা এই হামলা চালাচ্ছে বলে জানায়। তারা যৌথভাবে মার্কিন নৌ বাহিনী এবং বাণিজ্যিক জাহাজগুলোকে টার্গেট করে হামলা চালিয়ে আসছে।
ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বিবৃতিতে বলেছে, ‘মার্কিন ও তাদের জোট কর্মীদের এবং আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোকে হুতিদের হামলা থেকে রক্ষার চলমান প্রতিশ্রুতির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে।’
হুতিরা বলছে, গাজার ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নিরাপত্তা চ্যালেঞ্জকে হুমকিতে রাখার জন্য তারা একটি প্রধান শিপিং লেনকে টার্গেট করে এসব হামলা চালিয়ে আসছে।
Reporter Name 

























