ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

যুক্তরাষ্ট্রে স্কুলে এলোপাতাড়ি গুলি, শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ৩

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪০:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
  • ১০৮ বার

যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যের ম্যাডিসনে একটি খ্রিস্টান স্কুলে ১৭ বছর বয়সী এক ছাত্রীর গুলিতে এক শিক্ষক ও একজন শিক্ষার্থী নিহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে ওই হামলাকারী ছাত্রীও প্রাণ হারান। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭ জন।

বিবিসি সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে ম্যাডিসনের অ্যাবানড্যান্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুলে এই হামলার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন টিনএজার।

ম্যাডিসন পুলিশ প্রধান শোন বার্নস বলেছেন, ‘নিহতদের মধ্যে বন্দুকধারীও রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। হামলার পরপরই ঘটনাস্থলে গিয়ে পুলিশ স্কুলের আশপাশের রাস্তা বন্ধ করে দেয়।’

ম্যাডিসন পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, একটি তদন্ত চলমান রয়েছে। নতুন কোনো তথ্য পেলেই তা প্রকাশ করা হবে।

ঘটনার প্রতিক্রিয়ায় উইসকনসিনের গভর্নর টনি ইভার্স এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা শিক্ষার্থী, শিক্ষক এবং অ্যাবানড্যান্ট লাইফ স্কুলের সঙ্গে সংশ্লিষ্ট সবার জন্য প্রার্থনা করছি। আমরা আরও তথ্যের জন্য অপেক্ষায় আছি এবং ফার্স্ট রেস্পন্ডারদের প্রতি কৃতজ্ঞ যারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন।’

অ্যাবানড্যান্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুল একটি ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত এবং তাদের ওয়েবসাইট অনুসারে কিন্ডারগার্টেন থেকে হাইস্কুল পর্যন্ত প্রায় ৩৯০ জন শিক্ষার্থী রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

যুক্তরাষ্ট্রে স্কুলে এলোপাতাড়ি গুলি, শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ৩

আপডেট টাইম : ১০:৪০:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪