ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

ট্রুডোর সঙ্গে মতবিরোধ, কানাডার অর্থমন্ত্রীর পদত্যাগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৬:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
  • ১১০ বার

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে দ্বন্দ্বের জেরে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন দেশটির অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড।দেশটির বার্ষিক বাজেট নিয়ে বক্তব্য দেওয়ার ঘণ্টাখানেক আগে গতকাল সোমবার তিনি পদত্যাগ করেন।

সংবাদমাধ্যম আলজাজিরা সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে

প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কাছে চিঠি দিয়ে পদত্যাগের কথা জানান ক্রিস্টিয়া।

চিঠিতে তিনি বলেছেন, কানাডাকে এগিয়ে নেওয়ার ব্যাপারে তাদের দুজনের মতবিরোধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় সৎ ও কার্যকরী সিদ্ধান্ত হিসেবে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন।

পদত্যাগপত্রে ফ্রিল্যান্ড আরও বলেন, ‘নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকির মোকাবিলা করতে কানাডাকে মূলধন প্রস্তুত রাখতে হবে।’ এতে কানাডার অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে বলে জানান তিনি। এছাড়া, প্রধানমন্ত্রীর বিভিন্ন সিদ্ধান্তের সঙ্গেও দ্বিমত পোষণ করেন ক্রিস্টিয়া।

এর আগে শুক্রবার, কানাডার অর্থমন্ত্রী হিসেবে ক্রিস্টিয়াকে আর দেখতে চান না বলে জানান দেশটির প্রধানমন্ত্রী। এর বদলে তাকে মন্ত্রিসভার অন্য কোনো পদ গ্রহণের পরামর্শ দেন ট্রুডো। তবে ফ্রিল্যান্ডের পদত্যাগের ঘোষণায় ট্রুডোর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানা যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

ট্রুডোর সঙ্গে মতবিরোধ, কানাডার অর্থমন্ত্রীর পদত্যাগ

আপডেট টাইম : ১০:২৬:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪