ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

পাকিস্তানে পোলিও টিকা কর্মসূচিতে হামলা, পুলিশ-টিকাকর্মী নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১০:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
  • ১৩২ বার

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় পোলিও টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। সোমবার এই কর্মসূচি শুরুর দিনই বন্দুকধারী সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন টিকাদান কর্মসূচির নিরাপত্তার জন্য নিয়োজিত পুলিশ টিমের এক সদস্য এবং একজন টিকাকর্মী।

এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, খাইবার পাখতুনখোয়ার কারাক এবং বান্নু— দুই জেলায় ঘটেছে হামলা। কারাক জেলার বান্দা দাউদ শাহ উপজেলার শাকার খেল এলাকায় পোলিও টিকাদান কর্মসূচী টিমের ওপর ঘটে প্রথম হামলাটি। এতে টিমের নিরাপত্তার জন্য নিয়োজিত পুলিশ দলের এক সদস্য ঘটনাস্থলেই নিহত হন এবং গুরুতর আহত হন একজন টিকাদান কর্মী।

কারাকে প্রথম হামলার কিছু সময় পর বান্নু জেলার কালা খেল উপজেলার মাস্তি খান এলাকায় টিকাদান টিমকে লক্ষ্য করে বন্দুক হামলা হয়, এতে নিহত হয়েছেন একজন টিকাকর্মী।

আফগানিস্তানের সঙ্গে সীমান্ত রয়েছে খাইবার পাখতুনখোয়ার। রাজ্যটিতে পাকিস্তানের কট্টরপন্থি রাজনৈতিক দল তেহরিক-ই তালিবান পাকিস্তান বা টিটিপি যথেষ্ট সক্রিয়। গত কয়েক বছরে যেসব সন্ত্রাসী হামলা খাইবার পাখতুনখোয়ায় হয়েছে, সেসবের অধিকাংশের জন্যই দায়ী টিটিপি।

তবে সোমবারের হামলার দায় এখন পর্যন্ত স্বীকার করেনি টিটিপি বা অন্য কোনো গোষ্ঠী। পুলিশ জানিয়েছে, হামলার পরপরই ঘটনাস্থল ত্যাগ করেছে বন্দুকধারী। হামলাকারীদের গ্রেপ্তার এবং এ হামলার নির্দেশদাতাদের ধরতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে প্রাদেশিক পুলিশ।

খাইবার পাখতুনখোয়ার গভর্নর ফয়সাল করিম কুন্দি নিহতদের প্রতি গভীর শোক জানিয়েছেন। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির মেয়ে এবং দেশটির ফার্স্ট লেডি আসিফা ভুট্টো জারদারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ হামলার কঠোর নিন্দা জানিয়ে বলেছেন, “যে কোনো ধরনের কাপুরুষোচিত হামলা, যা আমাদের শিশুদের পোলিও থেকে সুরক্ষাকে অনিশ্চিত করে— কঠোরভাবে নিন্দনীয়। আমি এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। কোনো প্রকার সহিংসতা পোলিও’র বিরুদ্ধে আমাদের লড়াইকে থামাতে পারবে না।”

বিশ্বের প্রায় সব দেশ থেকে পোলিও নির্মূল হয়ে গেছে এই শতকের শুরুর দিকেই, তবে আফগানিস্তান এবং পাকিস্তানে এই রোগটি এখনও রয়ে গেছে। প্রতি বছরই এ দুই দেশের সরকার পোলিও টিকাদান কর্মসূচি ঘোষণা করে, আর প্রতিবারই হামলার শিকার হয় সরকারের টিকাদান টিম। পুলিশি প্রহরাও টিকাদান কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করতে পারে না।

গত মাসে দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের মাসটাঙ চেলায় পোলিও টিকাদান কর্মসূচিকে লক্ষ্য করে বন্দুক হামলা হয়েছিল। এতে এক পুলিশ ও পাঁচজন শিশুসহ মোট ৯ জন নিহত হয়েছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

পাকিস্তানে পোলিও টিকা কর্মসূচিতে হামলা, পুলিশ-টিকাকর্মী নিহত

আপডেট টাইম : ০৬:১০:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪