ঢাকা ১০:০০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মুদি ও প্রসাধনসামগ্রীর দোকানকে করের আওতায় আনার পরিকল্পনা মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

সাবেক মন্ত্রী আ স ম হান্নান শাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০১৬
  • ৩৯৯ বার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আ স ম হান্নান শাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

মঙ্গলবার এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

সাবেক সেনা কর্মকর্তা আ স ম হান্নান শাহ মঙ্গলবার ভোরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তার মৃত্যুতে বিএনপি চার দিনের শোক ঘোষণা করেছে।

ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে সেনাবাহিনী থেকে অবসরে যাওয়ার পর হান্নান শাহ বিএনপিতে যোগ দেন। ১৯৯১-৯৬ মেয়াদে বিএনপি সরকারের পাটমন্ত্রী ছিলেন তিনি। এক-এগারোর পর দলের দুর্দিনে হান্নান শাহ জোরালো ভূমিকা পালন করেন। ২০০৯ সালের কাউন্সিলে তিনি বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য হন। চলতি বছরের কাউন্সিলেও তিনি একই পদে বহাল থাকেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মুদি ও প্রসাধনসামগ্রীর দোকানকে করের আওতায় আনার পরিকল্পনা

সাবেক মন্ত্রী আ স ম হান্নান শাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ

আপডেট টাইম : ১১:০৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০১৬