ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

অভিশংসিত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫০:০৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
  • ১৪৪ বার

পার্লামেন্টে অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল।আজ শনিবার পার্লামেন্টে তার অভিশংসনের পক্ষে রায় দেয় বেশিরভাগ আইনপ্রণেতা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

৩০০ আসনের পার্লামেন্টের ১৯২ আসনেই ছিল ইউনের দল পিপলস পাওয়ার পার্টি। কিন্তু তারপরও অভিশংসন ঠেকাতে পারেননি। ২০৪ জন আইনপ্রণেতা তার অভিশংসনের পক্ষে রায় দিয়েছেন।

মাত্র এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফা অভিশংসন ভোটের মুখে পড়ছেন ইউন সুক। এর আগে গত ৭ ডিসেম্বর অভিশংসনের জন্য ভোটাভুটি হয়। সেই সময় ক্ষমতাসীন দলের এমপিরা তা বয়কট করায় প্রস্তাবটি বাতিল হয়ে যায়।

গত ৩ ডিসেম্বর আকস্মিক সামরিক আইন জারি করেন ইয়ুন। তবে সাধারণ জনগণ ও বিরোধীদের তীব্র প্রতিবাদ-বিক্ষোভের মুখে মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে সামরিক আইন প্রত্যাহার করে নেন তিনি।  তখন থেকে দেশটির রাজনীতি উত্তাল হয়ে ওঠে। সংকটের মুখে পড়ে ইউনের রাজনৈতিক ক্যারিয়ার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

অভিশংসিত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

আপডেট টাইম : ০৫:৫০:০৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪