ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সুদানে হাসপাতালে আধা-সামরিক বাহিনীর হামলায় নিহত ৯, আহত ২০

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০০:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
  • ১০৪ বার

উত্তর আফ্রিকার দেশ সুদানের আল-ফাশির শহরের একটি হাসপাতালে আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) হামলায় ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২০ জন।

শনিবার (১৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে চীনা বার্তা সংস্থা সিনহুয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোরে পশ্চিম সুদানের উত্তর দারফুর রাজ্যের রাজধানী আল-ফাশির শহরের সৌদি হাসপাতালে দেশটির আধাসামরিক বাহিনী আরএসএফের ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের এই ঘটনা ঘটে।।

উত্তর দারফুর রাজ্যের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ইব্রাহিম খাতির সিনহুয়াকে জানান, আরএসএফ একটি ড্রোন থেকে চারটি নির্দেশিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সৌদি হাসপাতালে রোগীদের সঙ্গীদের স্থান লক্ষ্য করে। যার ফলে রোগীর স্বজনদের মধ্যে নয়জন নিহত এবং ২০ জনেরও বেশি আহত হয়েছে।

সৌদি হাসপাতাল হলো আল-ফাশিরে পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা চালিয়ে যাওয়া একমাত্র হাসপাতাল।

আরএসএফ এ ঘটনায় এখনও কোনো মন্তব্য করেনি।

সুদানে সেনাবাহিনীর বিরুদ্ধে আধা-সামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর ২০ মাস ধরে চলা যুদ্ধে আল-ফাশির একটি গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে।

গত বছরের এপ্রিল মাস থেকে গৃহযুদ্ধে লিপ্ত রয়েছে উত্তর আফ্রিকার এই দেশটি। আরএসএফ ও সেনাবাহিনীর মধ্যে টানা ২০ মাসের এই লড়াইয়ে ২০ হাজার মানুষ নিহত হয়েছেন। তবে অনেকের মতে, এ সংখ্যা ১ লাখ ৫০ হাজারের বেশি হতে পারে। এছাড়াও জাতিসংঘ বলছে, সুদানের গৃহযুদ্ধ বিশ্বের সবচেয়ে বড় বাস্তুচ্যুতি সংকটও তৈরি করেছে।

জাতিসংঘের ধারণা, চলমান সংঘাতে সুদানে ১ কোটিরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে- দেশটির জনসংখ্যার প্রায় এক পঞ্চমাংশ। এর মধ্যে ২০ লাখেরও বেশি সুদানি প্রতিবেশি দেশে পালিয়ে গেছে।

এই সংঘাত আড়াই কোটিরও বেশি মানুষকে- সুদানের প্রায় অর্ধেক জনসংখ্যাকে খাদ্য ও স্বাস্থ্যসেবার মরিয়া প্রয়োজনে ফেলেছে। গত আগস্টে জাতিসংঘ সমর্থিত একটি মূল্যায়নে ঘোষণা করা হয়, দারফুর অঞ্চলের আল-ফাশির শহরের কাছে জমজম শরণার্থীশিবিরে দুর্ভিক্ষ চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সুদানে হাসপাতালে আধা-সামরিক বাহিনীর হামলায় নিহত ৯, আহত ২০

আপডেট টাইম : ১১:০০:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪