ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

অবৈধ বাংলাদেশি’ ঠেকাতে ভারতে বিশেষ অভিযান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • ১১১ বার

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঠেকাতে বিশেষ অভিযান শুরু করেছে দেশটির পুলিশ। গতকাল বুধবার রাজধানী কালিন্দি কুঞ্জ এলাকার বাসিন্দাদের কাগজ-পত্র যাচাইয়ের মাধ্যমে শুরু হয়েছে এই বিশেষ অভিযান।ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে,

গত ১০ ডিসেম্বর মঙ্গলবার দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এর পরদিন থেকে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়। বিশেষ এই অভিযান চলতে পারে প্রায় দুই মাস।

গভর্নর সাক্সেনার কার্যালয় মঙ্গলবার দিল্লির মুখ্যমন্ত্রী ও পুলিশ কমিশনারকে একটি চিঠি দেয়। চিঠিতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

গভর্নরের নির্দেশনা পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ওই এলাকার বাড়ি বাড়ি তল্লাশি চালায়। সেখানকার বাসিন্দাদের কাগজ-পত্র যাচাই করে। তবে প্রথম দিনের অভিযানে কোনো অবৈধ বাংলাদেশি আটক হয়েছে কিনা সেই বিষয়ে এএনআইয়ের প্রতিবেদনে কিছু উল্লেখ করা হয়নি।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, অভিযানে যেসব বাংলাদেশির কাছে ভারতে অবস্থানকালে কোনো বৈধ কাগজ-পত্র পাওয়া না গেলে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

উল্লেখ্য, কয়েকদিন আগে দিল্লির মুসলিম নেতাদের একটি প্রতিনিধিদল গভর্নর সাক্সেনার সঙ্গে দেখা করে দিল্লিতে অবৈধভাবে প্রবেশকারীদের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সমস্যার সমাধানে জরুরি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

অবৈধ বাংলাদেশি’ ঠেকাতে ভারতে বিশেষ অভিযান

আপডেট টাইম : ০৬:৪৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪