ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় শাস্তি পেলেন এসপি নিহার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৭:১০ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
  • ১১১ বার

অসদাচরণ ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত পুলিশ সুপার নিহার রঞ্জন হাওলাদাকে আগামী ১ বছরের জন্য বেতন গ্রেডের নিম্নতর ধাপে ‘অবনমিতকরণ’-এর দণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে তার এই বেতন সমন্বয় করা হবে না বলেও জানানো হয়েছে।

গত রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখার তৎকালীস সিনিয়র সচিব আবদুল মোমেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। আজ বুধবার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপন থেকে জানা যায়, নিহার রঞ্জন হাওলাদারের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ বিধিমালার ৩(খ) ও ৩ (ঘ) বিধি অনুসারে যথাক্রমে ‘অসদাচরণ’ ও ‘দুর্নীতি পরায়ণতা’র অভিযোগ প্রমাণিত হয়েছে।

প্রজ্ঞাপন থেকে আরও জানা যায়, কারণ দর্শানোর জবাব (১ম ও ২য়), তদন্ত প্রতিবেদন এবং অন্যান্য দলিলপত্রাদি পর্যালোচনায় তার বিরুদ্ধে আনা অসদাচরণ ও দুর্নীতি পরায়ণতার অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৪(২)-এর উপ-বিধি (১) (ঘ) অনুযায়ী তাকে আগামী ১ বছরের জন্য বেতন গ্রেডের নিম্নতর ধাপে অবনমিতকরণের দণ্ড দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এই বেতন সমন্বয় করা হবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় শাস্তি পেলেন এসপি নিহার

আপডেট টাইম : ০৬:০৭:১০ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪