ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

মন্ত্রিপরিষদের সচিবের কাছে মহার্ঘ ভাতার দাবি সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:০৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • ১৭৯ বার
হাওর বার্তা ডেক্সঃ মন্ত্রিপরিষদের সচিবের কাছে মহার্ঘ ভাতার দাবি জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। সেইসঙ্গে সংগঠনটি আরও কিছু দাবি পেশ করেছে।

মঙ্গলবার (১১ মার্চ) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের পক্ষ থেকে মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে কিছু দাবি বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়। আলোচনায় সচিবকে জানানো হয় যে, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত অভ্যন্তরীণ সমন্বয় সভার কার্যবিবরণীতে ‘সঞ্জীবনী প্রশিক্ষণ’ বাতিল এবং ইনহাউস প্রশিক্ষণ ৬০ ঘণ্টার পরিবর্তে ৫০ ঘণ্টায় নামিয়ে আনা হয়েছে।

সচিবালয়ের সব কর্মকর্তা-কর্মচারী যখন মহার্ঘ ভাতা ঘোষণার অপেক্ষায় অধীর আগ্রহে দিন পার করছেন, তখন এমন একটি সিদ্ধান্ত তাদের মধ্যে মারাত্মক হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে। বিষয়টি শিগগিরই পুনর্বহালের জন্য মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করা হয়।

আলোচনায় সচিব আশ্বস্ত করেন যে, সঞ্জীবনী ও ইনহাউস প্রশিক্ষণের বিষয়টি তিনি বিবেচনা করবেন। মহার্ঘ ভাতার বিষয়ে তিনি বলেন, মুদ্রাস্ফীতি প্রায় স্থিতিশীল হওয়ার পথে। ২০২৫ সালের মে-জুন মাসের মধ্যে একটি ঘোষণা আসতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

মন্ত্রিপরিষদের সচিবের কাছে মহার্ঘ ভাতার দাবি সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের

আপডেট টাইম : ০২:০৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫