ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

নেতানিয়াহুর বিচার শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪০:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
  • ২২৫ বার

একাধিক দুর্নীতি মামলায় সাক্ষ্য দিতে আদালতে হাজির হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির ইতিহাসে প্রথম ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসেবে নেতানিয়াহুর বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ আনা হয়েছে। খবর আল জাজিরার।

‘ইসরায়েল বনাম বেনিয়ামিন নেতানিয়াহু’ মামলার ফৌজদারি বিচারকার্যের জন্য তাকে সপ্তাহে তিনবার আদালতে হাজির হতে হবে। আদালতের নির্দেশ অনুযায়ী, গতকাল প্রথমবারের মতো তেলআভিভের জেলা আদালতে হাজির হন বেনিয়ামিন নেতানিয়াহু।

২০১৯ সালে পৃথক তিনটি মামলায় অভিযুক্ত হন নেতানিয়াহু। এর মধ্যে ধনী বন্ধুদের কাছ থেকে উপহার গ্রহণ এবং তার পক্ষে সংবাদ প্রচারের বিনিময়ে মিডিয়া মালিকদের সুবিধা প্রদানের অভিযোগ রয়েছে। ২০২০ সালের মে মাসে শুরু হওয়া এসব মামলার বিচারকাজ অনেকবার বিলম্বিত হয়েছে। বিশ্লেষকদের বরাত দিয়ে আল জাজিরা জানায়, মামলার বিচার এবং সম্ভাব্য দোষী সাব্যস্ত হওয়া এড়াতে নেতানিয়াহু গাজার গণহত্যা অব্যাহত রাখছেন এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক অভিযান প্রসারিত করছেন।

নেতানিয়াহু তার বিরুদ্ধে আসা সব অভিযোগ অস্বীকার করেছেন। গতকাল আদালতে সাক্ষ্য দেওয়ার সময় এসব অভিযোগকে ‘হাস্যকর’ বলে অভিহিত করেন তিনি।

মিডিয়া মালিকদের সুবিধা দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বারাক ওবামার সময়কাল থেকেই তিনি ‘ভয়ংকর প্রেস কভারেজ’ পেয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

নেতানিয়াহুর বিচার শুরু

আপডেট টাইম : ১০:৪০:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪