ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

শেষ বলের ছক্কায় সিলেটের ২০৫ রান অতিক্রম করল ঢাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২০:০৩ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
  • ১১৮ বার

ছক্কার বন্যা বইয়ে মাত্র ৫২ বলে সেঞ্চুরি করেছেন সিলেট বিভাগের চৌধুরী জিশান আলম। তাতে তার দলও পেয়েছিল ২০৫ রানের বিশাল সংগ্রহ। তবে বিশাল সেই রানই অতিক্রম করে গেল ঢাকা। শেষ বলে ছক্কা হাঁকিয়ে ঢাকাকে জিতিয়ে ম্যাচের নায়ক শুভাগত হোম।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টি সংস্করণের প্রথম দিনে স্বাগতিকদের বিপক্ষে শেষ ওভারে ঢাকার দরকার ছিল ১২ রান। প্রথম তিন বলে মাত্র ২ রান আদায় করেন ঢাকার অপরাজিত দুই ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন ও শুভাগত হোম। চতুর্থ বলে অঙ্কন চার আদায় করলে শেষ দুই বলে দরকার হয় ৬ রান। পঞ্চম বলে সিঙ্গেল নেন অঙ্কন। শেষ বলে দরকার ৫ রান। ইয়র্কার করার চেষ্টা করলেও সিলেটের তোফায়েল শেষ বলে ফুলটস বল করেন। তাতে লং অফের ওপর দিয়ে বাউন্ডারিছাড়া করেন শুভাগত। জয়ের উচ্ছ্বাসে ভাসে ঢাকা।

শেষের নায়ক শুভাগত হলেও ঢাকাকে শুরুতে ভিত গড়ে দেন তরুণ আরিফুল ইসলাম। তিনে নেমে ৪৬ বলে ৮ ছক্কায় ৯৪ রান করে জিশানদের হতাশ করেন তিনি। ম্যাচসেরাও হয়েছেন আরিফুল। ঢাকার হয়ে ১৮ বলে ২৭ রান করেন বল হাতে জিশানের কাছে ৩২ রান হজম করা আরাফাত সানি জুনিয়র।

শেষ ৪৬ বলে ঢাকার দরকার ছিল ৪৪ বলে ৬৬ রান। এই কাজটি সফল করতে কোনো ভুল করেননি অঙ্কন ও শুভাগত। ১৮ বলে ২টি করে চার-ছক্কায় ৩১ রান করেছেন শুভাগত। ২৩ বলে ৩০ রান করে অপরাজিত ছিলেন মাহিদুল।

এদিকে, সিলেটেরই অন্য মাঠে বরিশালকে ৩১ রানে হারিয়েছে ঢাকা মহানগর। দলটির দুই ওপেনার ইমরানউজ্জামান (৩৩ বলে ৫৩) ও মোহাম্মদ নাঈমের (৩৫ বলে ৬৫) ফিফটিতে ভর করে ৪ উইকেটে ১৯২ রান করে ঢাকা মহানগর। রান তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৬১ রানে থামে বরিশাল। বরিশালের হয়ে ৫২ বলে সর্বোচ্চ ৭৭ রান করেন ফজলে রাব্বি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

শেষ বলের ছক্কায় সিলেটের ২০৫ রান অতিক্রম করল ঢাকা

আপডেট টাইম : ০৬:২০:০৩ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪