ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

ইন্ডিয়া জোটের নেতৃত্ব হারাচ্ছেন রাহুল গান্ধী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
  • ১৩৯ বার

ভারতের রাজনীতিতে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রবল প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। সর্বশেষ নির্বাচনের ফলেও যার প্রমাণ মিলেছে। কর্তৃত্ববাদী মোদি জোট এবার একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে। কিন্তু বছর না ঘুরতেই ইন্ডিয়া জোটের নেতৃত্ব নিয়ে সংকট তৈরি হয়েছে। শোনা যাচ্ছে এই জোটের নেতৃত্বে নাও থাকতে পারেন রাহুল গান্ধী।

আরজেডি প্রতিষ্ঠাতা ও বর্ষীয়ান রাজনীতিবিদ লালু প্রসাদ যাদব আজ জানিয়েছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের নেত্রীয় মমতা বন্দোপাধ্যায়ের এই জোটের নেতৃত্ব দেওয়া উচিত। তিনি বলেন, ‘আমরা মমমতাকে সমর্থন জানাচ্ছি। তারই জোটের নেতৃত্বে থাকা উচিত। কংগ্রেস কী মনে করল তাতে কিছু আসে না।’

এর আগে চলতি মাসের শুরুর দিকে মমতা জানিয়েছিলেন, সবাইকে সাথে নিয়ে চলতে হবে। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি জোটের নেতৃত্ব দেবেন কি না। জবাবে তিনি বলেন, দায়িত্ব পেলে অবশ্যই তিনি তা করবেন। তবে তিনি বিশ্বাস করেন যে জোট ভালোভাবেই চলছে। তিনি বাংলা থেকে বাইরে যেতে চান না।

এরপরই নতুন নেতৃত্ব নিয়ে আলাপ শুরু হতে থাকে। লোকসভায় রাহুল গান্ধী আদানি ইস্যুতে মোদি সরকারকে চাপে ফেলতে চেয়েছিল। কিন্তু তৃণমূল কংগ্রেস জানায়, দ্রব্যমূল্যের দাম, বেকারত্ব ও মণিপুরের অস্থিরতা নিয়ে আলাপ তোলা বেশি জরুরি। কংগ্রেসের পর বড় দল ‍তৃণমূল ও সমাজবাদী পার্টি প্রায়ই ইন্ডিয়া জোটের বিরোধে অংশ নেয়নি।

লোকসভায় প্রধান বিরোধী দল কংগ্রেসের আসন ৯৯ যা ২০১৯ এর চেয়ে দ্বিগুণ। তবে হরিয়ানা ও মহারাষ্ট্রে হেরে যাওয়ার কারণে শরীকদের কাছে কিছুটা চাপে থাকে তারা।

এর আগে শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেছিলেন, মমতা বন্দোপাধ্যায়েরই ইন্ডিয়া জোটের শরীক আছেন, তার আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

ইন্ডিয়া জোটের নেতৃত্ব হারাচ্ছেন রাহুল গান্ধী

আপডেট টাইম : ০৬:৪১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪