ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

ছাত্রলীগের সংঘর্ষ, সৈয়দ নজরুল মেডিকেল বন্ধ ঘোষণা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০১৬
  • ৪১৬ বার

কিশোরগঞ্জে ছাত্রলীগের বিবদমান দুই গ্রুপের সংঘর্ষের জের ধরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ছাত্রদের রবিবার বিকাল ৫টার মধ্যে এবং মেয়েদের সোমবার সকাল ৭টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

কলেজের অধ্যক্ষ ডা. রুহুল আমীন খান জানান, মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে শনিবার রাতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি সামলাতে কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

অধ্যক্ষ আরও জানান, এ ঘটনায় কলেজ উপাধ্যক্ষ ডা. সজল কুমার সাহাকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি ঘটন করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন

ছাত্রলীগের সংঘর্ষ, সৈয়দ নজরুল মেডিকেল বন্ধ ঘোষণা

আপডেট টাইম : ১২:০১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০১৬