ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

থার্টি ফার্স্ট নাইট নিয়ে যে সিদ্ধান্ত জানাল সরকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪১:৩০ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
  • ১৪২ বার

বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে এবার দেশের সব বার বন্ধসহ ফানুস ও আতশবাজি নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উদ্‌যাপন উপলক্ষে আজ রবিবার আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটের নিরাপত্তা নিয়ে কঠোর আছে সরকার। থার্টি ফার্স্ট নাইটে অনেক যুবক পানি টানি খায়। সেটা যেন না করে এ জন্য মিডিয়াকে সচেতন করতে হবে। থার্টি ফার্স্ট নাইটে সকল বার বন্ধ থাকবে। ফানুস এবং আতশবাজি নিষিদ্ধ।

তিনি আরও বলেন, ‘যেহেতু আমাদের ধর্মীয় অনুষ্ঠানে আতশবাজি ও ফানুস কোনোটাই অ্যালাউড না, সেহেতু আমরা থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস উড়ানোর বিষয়ে নিষেধ করেছি, কেউ যেন ফানুস না ওড়ায়।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কোনো বিদেশিকে অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। লিস্ট করা হচ্ছে, এর মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। সীমান্ত পুরো এলার্ট আছে। অবৈধ অনুপ্রবেশ কোনোভাবেই বরদাস্ত করা হবে না।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

থার্টি ফার্স্ট নাইট নিয়ে যে সিদ্ধান্ত জানাল সরকার

আপডেট টাইম : ০৫:৪১:৩০ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪