ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অফিস সময়ের পর সচিবালয়ে অবস্থানে নিষেধাজ্ঞা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩১:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০১৬
  • ৩৯০ বার

অফিস সময়ের পর মন্ত্রণালয় ও বিভাগের কোনও কর্মকর্তা-কর্মচারী সচিবালয়ে অবস্থান করতে পারবেন না বলে নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যদি রাতে সচিবালয়ে অবস্থান করা অপরিহার্য হয়, তবে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানাতে হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা শাখা-২-এর যুগ্ম সচিব মো. সাহেদ আলী স্বাক্ষরিত একটি চিঠি শনিবার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, কেবলমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া অফিস সময়ের পর সচিবালয়ে কেউই অবস্থান নিতে পারবেন না।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ সচিবালয় প্রশাসনের প্রাণকেন্দ্র হওয়ায় জরুরি প্রয়োজনে অফিস সময়ের পরও কোনও কোনও কর্মকর্তা-কর্মচারী অফিসে কাজ করেন। আবার কিছু সংখ্যক কর্মচারী বিনা অনুমতিতে সচিবালয়ে রাতে থাকেন, যা কাম্য নয়। বাংলাদেশ সচিবালয় সংরক্ষিত ও স্পর্শকাতর বিধায় আইনশৃঙ্খলা বাহিনীর পূর্বানুমতি ছাড়া রাতে কেউ সচিবালয়ে অবস্থান করতে পারবেন না।

অনুমতি ছাড়া কোনও কর্মচারী রাতে যেন সচিবালয়ে না থাকেন, সেই বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন। আর যদি কোনও কর্মচারীর রাতে সচিবালয়ে অবস্থান করা অপরিহার্য হয়, তবে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানাতে হবে। এ ছাড়া দীর্ঘসময় থাকতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি লাগবে।

বাংলাদেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অফিস সময়ের পর সচিবালয়ে অবস্থানে নিষেধাজ্ঞা

আপডেট টাইম : ১০:৩১:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০১৬