ঢাকা ১০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন

দক্ষ নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৭:২৮ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০১৬
  • ৩৮৮ বার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শোষণমুক্ত সমৃদ্ধ সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। তার স্বপ্নের ধারাবাহিক বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ আজ এলডিসি বা স্বল্পোন্নত দেশের স্তর থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে।

রবিবার দুপুরে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) অডিটরিয়ামে ৬৩তম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। সুযোগ্য ও বিচক্ষণ রাজনৈতিক নেতৃত্বে দক্ষ ও দেশ প্রেমিক সরকারি কর্মচারী ও আপমর জনগণ এ কৃতিত্বের অংশীদার।

এ সময় দেশে জ্ঞানভিত্তিক গতিশীল দক্ষ সেবাধর্মী সিভিল সার্ভিস প্রতিষ্ঠায় বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র কাঙ্খিত ভূমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর আ ল ম আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ড.কামাল আব্দুল নাসের চৌধুরী, স্থানীয় সংসদ সদস্য ডা.এনামুর রহমানসহ আরো অনেকে।

ছয় মাস মেয়াদী এ প্রশিক্ষণ কোর্সে বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৫টি ক্যাডারের (জুডিশিয়াল সার্ভিসের ৩৮ জন কর্মকর্তা ও বিপিএটিসির চার জন কর্মকর্তাসহ) মোট ৩২০ জন মাঠ পর্যায়ের নবীন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। যার মধ্যে ৮৩ জন নারী প্রশিক্ষণার্থী রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ

দক্ষ নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে

আপডেট টাইম : ১০:২৭:২৮ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০১৬