ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৯৩ অবৈধ অভিবাসী আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
  • ১৪০ বার

মালয়েশিয়ায় অভিযান চালিয়ে ৯৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির পুলিশ।বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা সাড়ে ১২টার দিকে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে দেশটি অভিবাসন অধিদপ্তরের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান। আজ শনিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্টার অনলাইন।

প্রতিবেদনে বলা হয়, আটককৃতদের বয়স চার মাস থেকে ৫৫ বছর পর্যন্ত। তাদের মধ্যে ইন্দোনেশিয়ায়, বাংলাদেশ, মিয়ানমার, নেপাল ও পাকিস্তানের নাগরিক রয়েছেন।

জাকারিয়া শাবান বলেন, ‘অভিযোগের ভিত্তিতে আমরা ১৮৯ জনের কাগজপত্র পরীক্ষা করি। এর মধ্যে ৯৩ জনের কোনো বৈধ নথি আমরা পাইনি। তারা অবৈধভাবে মালয়েশিয়ায় বসবাস করছিলেন।’

অনেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও সক্ষম হয়নি বলে জানিয়েছেন তিনি। এই কর্মকর্তারা বলেন, আটককৃতদের অভিবাসন ডিপোতে আটক রাখা হয়েছে। তাদের ব্যাপারে তদন্ত চলবে।

এ রকম আরও অভিযান চালিয়ে অবৈধ অভিবাসীদের আটক করা হবে বলে জানিয়েছেন অভিবাসন দপ্তরের শীর্ষ এই কর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৯৩ অবৈধ অভিবাসী আটক

আপডেট টাইম : ১১:৩১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪