ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
  • ১১৬ বার

রাজনৈতিক অস্থিরতার মুখে পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং হিউন। বুধবার (৪ ডিসেম্বর) তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইওল।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে দেশটির রাষ্ট্রদূত চোই বিয়ং হিউককে নতুন প্রতিরক্ষামন্ত্রী মনোনীত করেছেন ইওল। চোই বিয়ং হিউক একজন সাবেক সেনা জেনারেল।ইয়োনহাপের তথ্যমতে, গত মঙ্গলবার রাতে সামরিক শাসন জারির পর বিরোধী দলগুলো প্রেসিডেন্ট ইউনকে অভিসংশনের ডাক দেওয়ার পর বুধবার পদত্যাগের ঘোষণা দেন প্রতিরক্ষামন্ত্রী।

প্রতিরক্ষামন্ত্রী কিম প্রেসিডেন্ট ইউনকে সামরিক আইন জারি করার সুপারিশ করেছিলেন। তবে দক্ষিণ কোরিয়ার সংসদে সামরিক আইন জারির বিরুদ্ধে প্রস্তাব পাস হলে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হোন প্রেসিডেন্ট।

সামরিক আইন আরোপের চেষ্টার কারণে জনরোষ এবং বিরোধী দলগুলোর নিন্দার মুখে দক্ষিণ কোরিয়ার সংসদে বৃহস্পতিবার ভোরে প্রেসিডেন্টকে অভিশংসনের প্রস্তাব তোলা হয়েছে। বিরোধী ডেমোক্রেটিক পার্টি ইউনের সামরিক আইন প্রচেষ্টাকে রাষ্ট্রদ্রোহী কর্ম বলে আখ্যায়িত করেছে। তাদের আইনপ্রণেতারা শুক্রবারের মধ্যে অভিশংসনের ভোট আয়োজন করবে বলে জানিয়েছে দলটি।

তবে ইউনের নিজ দল প্রেসিডেন্টকে অপসারণের প্রচেষ্টার বিরোধিতা করার প্রতিশ্রুতি দিয়েছে। এর ফলে অভিশংসন প্রক্রিয়া অনিশ্চিতার মধ্যে পড়ে গেছে। বিরোধীদের সংসদে অভিশংসন বিল পাস করার মতো পর্যাপ্ত ভোট নেই এবং তাদের উদ্যোগ সফল করতে শাসক দলের আটজন আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী

আপডেট টাইম : ১১:২১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪