ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

সৌদি আরবে এ বছর রেকর্ড তিন শতাধিক মৃত্যুদণ্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৬:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
  • ১১৬ বার

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। চলতি বছর দেশটিতে বিভিন্ন অপরাধে অভিযুক্ত ৩ শতাধিক মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
গত মঙ্গলবার নতুন করে চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করার মধ্য দিয়ে দেশটিতে মোট মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা বার্ষিক সর্বোচ্চের রেকর্ড ছাড়িয়ে গেছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির এক পরিসংখ্যানে সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের এমনই এক হিসেব তুলে ধরা হয়েছে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) বলেছে, ‘মঙ্গলবার মাদক চোরাচালানের দায়ে দোষী সাব্যস্ত তিনজন এবং অন্য অপরাধে অভিযুক্ত একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।’

রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘ওই চারজনকে নিয়ে চলতি বছরে সৌদি আরবে মোট ৩০৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। যা অতীতের যেকোনো বছরের তুলনায় সবচেয়ে বেশি।’

প্রসঙ্গত, উপসাগরীয় অঞ্চলের দেশ সৌদি আরবে গত সেপ্টেম্বরের শেষ নাগাদ ২০০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। এ ব্যাপারে সৌদির সরকারি পরিসংখ্যান বলছে, ‘গত কয়েক সপ্তাহে দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের হার দ্রুত বৃদ্ধি পেয়েছে।’

এদিকে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, ২০২৩ সালে চীন ও ইরানের পর সৌদি আরব বিশ্বে তৃতীয় সর্বোচ্চ সংখ্যক কারাবন্দীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে।

এর আগে দেশটিতে এক বছরে মৃত্যুদণ্ড কার্যকরের সর্বোচ্চ রেকর্ড হয়েছিল ২০২২ সালে। ওই বছর দেশটিতে বিভিন্ন ধরনের অপরাধের দায়ে মোট ১৯৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

উল্লেখ্য, লন্ডন-ভিত্তিক এই মানবাধিকার সংস্থা ১৯৯০ সাল থেকে সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরের বার্ষিক পরিসংখ্যানের রেকর্ড রাখতে শুরু করে।

এদিকে জার্মানির বার্লিন-ভিত্তিক সৌদি মানবাধিকার সংস্থা ইউরোপীয় সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটসের (ইএসওএইচআর) আইনি পরিচালক তাহা আল-হাজি সৌদি আরবের ২০২৪ সালে মৃত্যুদণ্ড কার্যকর করার ‘রকেট গতির’ নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে সর্বোচ্চ সাজা কার্যকরের এই গতিকে ‘দুর্বোধ্য ও ব্যাখ্যাতীত’ বলে অভিহিত করেছেন তিনি।

এর আগে মানবাধিকার কর্মীরা সতর্ক করে দিয়ে বলেছিলেন, ‘সৌদি আরবে চলতি বছর মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা ৩০০ ছাড়িয়ে যেতে পারে। দেশটিতে প্রায় প্রত্যেক দিনই একজনের করে মৃত্যুদণ্ড রেকর্ড করা হচ্ছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

সৌদি আরবে এ বছর রেকর্ড তিন শতাধিক মৃত্যুদণ্ড

আপডেট টাইম : ১০:৪৬:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪