ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
  • ১৩৮ বার

ঢাকার বাতাসের অবস্থা আজ খুবই খারাপ। গত কয়েক মাসে দূষণের শীর্ষে থাকা পাকিস্তানের লাহোর ও দিল্লিকে ছাড়িয়ে সেই অবস্থানে ঢাকা। ঢাকায় আজ বায়ুদূষণের মাত্রা ২৫৯। অন্যদিকে বায়ুদূষণের দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ইজিপটের কায়রো। তৃতীয় অবস্থানে রয়েছে ইরাকের বাগদাদ।

আজ বুধবার সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার বায়ুদূষণের এই তথ্য তাদের ওয়েবসাইটে দিয়েছে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।

এদিকে সূচকের হিসাব অনুযায়ী দ্বিতীয় অবস্থানে থাকা কায়রোর দূষণমাত্রা ২৪১। এই শহরও খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। তৃতীয় অবস্থানে থাকা তৃতীয় অবস্থানে রয়েছে ইরাকের বাগদাদে দূষণের মাত্রা ১৮৯। এই শহরের বায়ুদূষণ আজ অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দূষণমাত্রা ১৮৭ নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে উগান্ডার কাম্পালা। আর পঞ্চমে নেমে এসেছে পাকিস্তানের করাচি ১৮৪, এই শহরের বাতাস আজ মাঝারি পর্যায়ে।

একইভাবে একিউআই স্কোর ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

ঢাকায় বায়ু দূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বায়ুদূষণের ফলে বাড়ছে শ্বাসকষ্ট, কাশি, নিম্ন শ্বাসনালীর সংক্রমণ এবং বিষণ্ণতার ঝুঁকি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা

আপডেট টাইম : ১১:৩৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪