ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

ইসরায়েলি হামলায় গাজায় আরও ৩৬ ফিলিস্তিনি নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩০:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
  • ১০২ বার

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ৩৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং সেই সঙ্গে আরও ৯৬ জন আহতও হয়েছেন। সেই হিসেবে এ উপত্যকায় নিহতের সংখ্যা ৪৪ হাজার ৫০০ ছাড়িয়ে গেছে বলে জানা গেছে। গত বছরের অক্টোবর থেকে অবিরত চলা এ হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি।

গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় কমপক্ষে আরও ৩৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ৫০২ জনে পৌঁছেছে।

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৩৬ জন নিহত এবং আরও ৯৬ জন আহত হয়েছেন। এ হামলায় মোট এক লাখ ৫ হাজার ৪৫৪ জন ব্যক্তিও আহত হয়েছেন। অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনো ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন।

উল্লেখ্য, ইসরায়েলি আগ্রাসনের কারণে নিহত ও আহত হওয়ার পাশাপাশি প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

ইসরায়েলি হামলায় গাজায় আরও ৩৬ ফিলিস্তিনি নিহত

আপডেট টাইম : ১১:৩০:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪