ঢাকা ০৮:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে বাকৃবিতে বিক্ষোভ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৪:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
  • ১৫১ বার

ইসকন সংগঠনের সমর্থকদের হাতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম হত‌্যাকা‌ণ্ডের সুষ্ঠু বিচার ও তদ‌ন্তের দা‌বি‌তে বিক্ষোভ সমাবেশ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে শিক্ষার্থীরা এ বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে ছিল “ভারতীয় আগ্রাসন রুখে দাও, রুখে দাও, দি‌ল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, উগ্রবাদের ঠিকানা এই বাংলায় হবে না এবং হিন্দু মুসলিম ভাই ভাই, ইসকনের রক্ষা নাই।”

বিক্ষোভে শিক্ষার্থীরা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘পরাজিত ফ্যাসিস্ট শক্তি এখনো আমাদের সমাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং শত্রুতার নীলনকশা আঁকছে। তারা বারবার সাম্প্রদায়িক দাঙ্গা উসকে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে আজ চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার মাধ্যমে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করার অপচেষ্টা চালানো হয়েছে। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করছি।‘

শিক্ষার্থীরা আরও বলেন, ‘দেশে শান্তি ও সম্প্রীতির জন্য এই ধরনের অপপ্রয়াস বন্ধ করা অত্যন্ত জরুরি। আমরা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানাই।‘

বিক্ষোভের এক পর্যায়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের পেছনে অবস্থিত ইসকন মন্দিরে লংমার্চের ঘোষণা দিলেও রাত গভীর হওয়ায় তা বাতিল করা হয়। এরপর সমাবেশ শেষে শিক্ষার্থীরা পরের দিন বুধবারের জন্য নতুন কর্মসূচি ঘোষণা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে বাকৃবিতে বিক্ষোভ

আপডেট টাইম : ১১:২৪:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪