ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ইসলামাবাদের পথে ইমরান সমর্থকরা, সংঘর্ষে নিহত ৫ পাক সেনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
  • ১৩৭ বার

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের কারামুক্তির দাবিতে সমর্থকদের আন্দোলনে উত্তাল পাকিস্তান। ইতোমধ্যেই ইসলামাবাদমুখী বিক্ষোভ সহিংসতার রূপ ধারণ করেছে। এ আন্দোলনে সংঘটিত সংঘর্ষে ৫ জন সেনার মৃত্যু হয়েছে বলে জানা যায়। খবর ডেইলি পাকিস্তানের।

পরিস্থিতি শামাল দিতে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে প্রশাসন। এ পরিপ্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে গুলি চালানোরও নির্দেশ জারি করা হয়েছে বলে জাজা গেছে।

এদিকে ইমরান খানের স্ত্রী বুশরা বিবির নেতৃত্বে গত রবিবার থেকে শুরু হয়েছে ইমরান সমর্থকদের আন্দোলন। লক্ষ লক্ষ সমর্থক রাজধানী ইসলামাবাদে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষ হয়। এ সংঘর্ষেই ৫ সেনাকর্মীর মত্যু হয়েছে। এখনও পর্যন্ত আহত হয়েছেন ১১৯ জন। অভিযোগ রয়েছে, পুলিশের ২২টি গাড়িতে আগুন লাগিয়ে দেয় ইমরান খানের সমর্থকরা। ইতোমধ্যেই তেহরিক-ই-পাকিস্তানের ৪ হাজার কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

খাইবার পাখতুন খাওয়ার মুখ্যমন্ত্রী বলেন, ‘ইমরান খান যতক্ষণ না মুক্তি পাচ্ছেন, ততক্ষণ আমরা পিছু হটব না। এগিয়েই যাব। সবাই প্রস্তুত হন। আমাদের আরও বাধা পেরোতে হবে।’

শুরু থেকেই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিচ্ছেন ইমরানের স্ত্রী বুশরা বিবি। সোমবার তিনি বলেন, ‘খানকে (ইমরান খান) ফিরিয়ে নিয়ে যেতে আমরা এখানে এসেছি। ইমরান খানকে নিয়েই ফিরব।’

উল্লেখ্য, ২০২২ সালে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ইমরান খান একাধিক মামলায় অভিযুক্ত হন। তবে ইমরান খানের দল প্রথম থেকেই এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছে। এরপর ২০২৩ সালের মে মাসে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। এর পর এক বছরের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন ইমরান। তার বিরুদ্ধে ১৫০টির বেশি ফৌজদারি মামলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ইসলামাবাদের পথে ইমরান সমর্থকরা, সংঘর্ষে নিহত ৫ পাক সেনা

আপডেট টাইম : ০৬:১৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪