ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা চলতে আপাতত বাধা নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
  • ১৭২ বার

ঢাকা মহানগর এলাকায় তিনদিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তার ওপর এক মাসের স্থিতাবস্থা দিয়েছেন চেম্বার আদালত। ফলে এই সময়ে রিকশা চলাচলে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

আজ সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।

এর আগে গত ১৯ নভেম্বর ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে বা বিধিনিষেধ আরোপে ব্যবস্থা নিতে নির্দেশ দেন হাইকোর্ট।

স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজি), ঢাকার জেলা প্রশাসক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকা মহানগর পুলিশের কমিশনার, ট্রাফিক বিভাগের দুই যুগ্ম কমিশনারকে তিন কার্যদিবসের মধ্যে ব্যবস্থা নিতে বলা হয়। এরপরই রাস্তায় নামে ব্যাটারিচালিত রিকশা চালকরা। গত কয়েক দিনের আন্দোলনের মধ্যে রাষ্ট্রপক্ষ জানায়, তারা হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করবে। সেই ধারাবাহিকতায় আজ সকালে আবেদন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা চলতে আপাতত বাধা নেই

আপডেট টাইম : ০৬:২৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪