ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

নিখোঁজের ৩ দিন পর ইহুদি ধর্মগুরুর মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৯:২৫ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
  • ৮৭ বার

সংযুক্ত আরব আমিরাতে নিখোঁজ এক ইসরায়েলি ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।এই ঘটনাকে ঘৃণ্য ইহুদিবিদ্বেষী সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আখ্যা করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার বিকেল থেকে জাভি কোগান নামে ওই ব্যক্তি নিখোঁজ ছিলেন। তিনি ইহুদি ধর্মগুরু, যাকে র‌্যাবাই বলে অভিহিত করা হয়। তিনি মলদোভার নাগরিক এবং অনেক দেশের সম্প্রদায়, উপাসনালয় এবং হাসিডিক ইহুদিদের ধর্মীয় আন্দোলন চাবাদের প্রতিনিধি।

চাবাদের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, তাকে দুবাই থেকে অপহরণ করা হয়েছিল। আজ রবিবার এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ কোগানের মরদেহ শনাক্ত করেছে।

কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, এই ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে সব ধরনের চেষ্টা করবে ইসরায়েল। এ ছাড়া আমিরাতে সফরে সতর্কতাও জারি করেছে তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত

নিখোঁজের ৩ দিন পর ইহুদি ধর্মগুরুর মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৫:৫৯:২৫ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪