ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

লখনৌতে বস্তির শিশুদের ভাইরাল ফ্যাশন শো মুগ্ধ করেছে গোটা ভারতকে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
  • ১৭৬ বার

ফেলনা কাপড় দিয়ে তৈরী পোশাক পরে ‘ফ্যাশন শো’! শুনতে বিস্ময়কর মনে হলেও, লখনৌতে ঘটেছে এমন ঘটনা। সুবিধাবঞ্চিত কিশোর-কিশোরীরা পুরনো কাপড় দিয়ে তৈরী করে বিয়ের পোশাক। এরপর বস্তির ভেতরেই চলে ফ্যাশন শো। জনপ্রিয় ডিজাইনার সব্যসাচী মুখার্জীর নকশা থেকে অনুপ্রেরণা নিয়ে, কিশোর-কিশোরীদের এ অনন্য এ সৃষ্টি প্রশংসা কুড়িয়েছে বিশ্বব্যাপী। শনিবার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ভারতের লখনৌয়ের একটি বস্তিতে সম্প্রতি করা হয় এই আয়োজন। বস্তিতে বসবাসরত সুবিধাবঞ্চিত কিশোর কিশোরীরা মানুষের ফেলে দেওয়া ও দান করা পুরোনো কাপড় ব্যবহার করে তৈরী এসব বিয়ের পোশাক। শ্যাওলা ধরা দেয়ালকে পেছনে রেখে, উঠান ও পুরোনো সিড়িকে র‍্যাম্প বানিয়ে তাতে হেঁটে বনে যায় পুরোদস্তুর ব্রাইডাল মডেল।

পুরো ভিডিওটি এডিট করেছে ১৫ বছরের একটি বালক। অনন্য এ প্রদর্শনীর সেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে মুহূর্তে তা ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী। তাদের কল্পনা ও প্রতিভাকে স্বাগত জানায় বিশ্বের বহু নামিদামি ব্যক্তি। ভিডিওটি নিজের অ্যাকাউন্ট থেকে শেয়ার করেন প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জী।

ভিডিওটি সবার আগে প্রকাশ করা হয় ‘ইনোভেশন ফর চেঞ্জ’ নামের একটি এনজিওর পেইজে। বর্তমানে সংস্থাটি কাজ করছে লখনৌর প্রায় ৪শ’ শিশু কিশোরদের খাদ্য, শিক্ষা ও চিকিৎসা বিষয়ে। পাশাপাশি তাদের স্বাবলম্বী বানাতে দিচ্ছে নানা রকম প্রযুক্তিগত প্রশিক্ষণ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

লখনৌতে বস্তির শিশুদের ভাইরাল ফ্যাশন শো মুগ্ধ করেছে গোটা ভারতকে

আপডেট টাইম : ১০:৫৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪