ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র দেওয়ার সিদ্ধান্তে তীব্র সমালোচনার মুখে বাইডেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
  • ৮৮ বার

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্ররা প্রেসিডেন্ট জো বাইডেনের রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়ার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। একই সঙ্গে ট্রাম্পের মিত্ররা বাইডেনকে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের হামলা বিপজ্জনক করে তোলার জন্যও অভিযুক্ত করেছেন।

সমালোচকরা বলছেন, প্রেসিডেন্ট পদে বাইডেনের মেয়াদ আর মাত্র দুই মাস। বাইডেন রুশ-ইউক্রেন যুদ্ধ নিয়ে ইউক্রেনের অনুরোধ রক্ষা করতে গিয়ে বড় ধরনের নীতির পরিবর্তন করেছেন। যা এখন দীর্ঘস্থায়ী অনুরোধে পরিণত হয়েছে। ইতোমধ্যে ইউক্রেনে রুশ আগ্রাসনের তৃতীয় বছরে পদার্পণ করেছে।

নতুন নীতি এবং ইউক্রেনে সামরিক সহায়তা ত্বরান্বিত করার বাইডেনের প্রতিশ্রুতি নিয়ে যুদ্ধের সময় বার বার প্রশ্ন ওঠেছে। যুক্তরাষ্ট্র জানুয়ারিতে ট্রাম্পের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের সময় এসেছে। ট্রাম্প রুশ-ইউক্রেন যুদ্ধাবসানের বার বার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু কিভাবে করবেন তিনি তার বিস্তারিত উল্লেখ করেননি।

রাশিয়া জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত ক্ষেপণাস্ত্র যদি রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করা হয়, তাহলে মস্কো উপযুক্ত জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে এবং টিম ট্রাম্প রাজনৈতিক কারণে যুদ্ধের তীব্রতা বৃদ্ধির জন্য বাইডেনকে অভিযুক্ত করেছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার দৈনিক নিয়মিত ব্রিফ্রিংয়ে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে উত্তর কোরিয়ার সৈন্য মোতায়েনের কথা স্বীকার করে রাশিয়াকে উত্তেজনা বৃদ্ধির জন্য অভিযুক্ত করেছেন। মিলার উল্লেখ করেছেন ট্রাম্প নয়, আপাতত বাইডেনই এখনো মার্কিন প্রেসিডেন্ট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র দেওয়ার সিদ্ধান্তে তীব্র সমালোচনার মুখে বাইডেন

আপডেট টাইম : ০৬:৩০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪