ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

উপদেষ্টাদের অনেকেই বিগত সরকারের সুবিধাভোগী ছিলেন : মাহমুদুর রহমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
  • ১৪৫ বার
‘উপদেষ্টাদের অনেকেই ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে তো লড়াই করেন নাই, বরং সে সময় তারা সরকারের সুবিধাভোগী ছিলেন। দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. মাহমুদুর রহমান বলেছেন, এটা উপদেষ্টা পরিষদের জন্য দুর্ভাগ্যজনক।’

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে রংপুরের পীরগঞ্জে বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মাহমুদুর রহমান বলেন, সত্যিকার অর্থে যারা শেখ হাসিনার ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করেছে, উপদেষ্টা পরিষদে তাদের প্রতিনিধিত্ব খুবই কম।

যারা উপদেষ্টা আছেন, তাদের অনেকেই বিগত সরকারের সময় লড়াই করেন নাই বরং তাদের মধ্যে অনেকেই বিগত সরকারের সময় সুবিধাভোগী ছিলেন।তিনি বলেন, ‘যে অভিযোগ উত্থাপিত হচ্ছে, প্রফেসর ইউনূস সাহেবের সেদিকে নজর দেওয়া উচিত। যেকোনো একটি বিভাগ থেকে অতিরিক্ত উপদেষ্টা নেওয়া হচ্ছে, এ বিষয়টিও উনার খেয়াল করা উচিত।’

তিনি আরো বলেন, ‘রংপুরবাসীর জন্য সবচেয়ে গৌরব আবু সাঈদ।

অতিসত্বর যমুনা সেতুর নাম পরিবর্তন করে শহীদ আবু সাঈদ সেতু নামকরণ করা হোক। কারণ এই নামকরণ হলে উত্তরবঙ্গের মানুষের দুঃখ-বেদনা কিছুটা হলেও লাঘব হবে। যখন তারা সেতু পার হবেন, তখনই শহীদ আবু সাঈদের সেই মহান শাহাদতের কাহিনি, সেই মহান দৃশ্য চোখের সামনে ভেসে উঠবে।’
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

উপদেষ্টাদের অনেকেই বিগত সরকারের সুবিধাভোগী ছিলেন : মাহমুদুর রহমান

আপডেট টাইম : ০৮:০৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪