ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবন ঘুরে ঘুরে বঙ্গবন্ধুর ছবি বের করলেন তারা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
  • ১৬০ বার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রশাসনিক ভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।

আজ বৃহস্পতিবার দুপুর ১টায় প্রশাসনিক ভবন থেকে ঘুরে ঘুরে বঙ্গবন্ধুর ছবি খুঁজে বের করেন তারা। এ সময় ভবনের তৃতীয় তলায় কাউন্সিল কক্ষ থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলে তারা।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ‘মুজিববাদের আস্তানা, ভেঙে দাও, ঘুরিয়ে দাও’, ‘মুজিবের গদিতে, আগুন জ্বালো একসাথে’, ‘মুজিববাদের ঠিকানা, এই বাংলায় হবে না’ স্লোগান দিতে দেখা যায়।

সমন্বয়ক তৌহিদ আহমেদ সিয়াম বলেন, ‘ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা এই দেশ থেকে খুনি ফ্যাসিস্ট হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছি। খুনি হাসিনা যার আদর্শকে পুঁজি করে সারাদেশে ফ্যাসিস্টের জন্ম দিয়েছিল, সেই ফ্যাসিস্টের সবচেয়ে বড়ো ভগবান ছিল ফ্যাসিস্ট মুজিব। এই বাংলাদেশে ফ্যাসিস্ট মুজিবের ঠিকানা হবে না। সেই জায়গা থেকে আমরা দেখেছি রাষ্ট্রীয় পর্যায় থেকে মুজিবের ছবি সরানো হয়েছে। সেই থেকে আমরা বলেছিলাম, জাহাঙ্গীরনগরে কোনো মুজিবের ছবি থাকবে না। সেই পরিপ্রেক্ষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে মুজিবের ছবি সরানোর মাধ্যমে আমরা মুজিব মুক্ত করেছি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবন ঘুরে ঘুরে বঙ্গবন্ধুর ছবি বের করলেন তারা

আপডেট টাইম : ০৫:৩৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪