ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

কেন অবৈধ অভিবাসী তাড়াতে পারেননি ট্রাম্প

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
  • ১২৪ বার

যুক্তরাষ্ট্রে অবস্থানরত অনিবন্ধিত অভিবাসীদের বিরুদ্ধে বাগাড়ম্বরপূর্ণ কথাবার্তা এবং আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হলে তাদের দেশছাড়া করার ডোনাল্ড ট্রাম্পের প্রতিশ্রুতিতে আতঙ্কে আছেন অনেকে। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে জয়ীও হয়েছেন। তবে প্রথম মেয়াদে হোয়াইট হাউসে থাকাকালে যুক্তরাষ্ট্র থেকে অভিবাসীদের ব্যাপক সংখ্যায় বের করে দেওয়ার তার পরিকল্পনা থেমে গিয়েছিল। খবর সিএনএনের।

এটিও বিস্ময়ের যে, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন অভিবাসীবিরোধী তৎপরতা অব্যাহত রেখেছে এবং ট্রাম্পের প্রতিশ্রুতির অনুরূপ অনেককে দেশে ফেরত পাঠিয়েছে। এ প্রশাসন কত অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়া করেছে, সে বিষয়ে অনেক তথ্যই অজানা।

প্রথম মেয়াদে ট্রাম্প ব্যবসা প্রতিষ্ঠানগুলোয় পর্যন্ত অভিবাসীবিরোধী তল্লাশি চালানোর অনুমতি দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বিভাগের সাবেক ভারপ্রাপ্ত পরিচালক টম হোম্যান বলেন, আগামী জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার পর অভিবাসীদের বিরুদ্ধে আরও কঠোর হবেন বলেই তার বিশ্বাস।

ট্রাম্প প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালে অভিবাসনের ওপর বিশেষ মনোযোগ দেন।

চেষ্টা করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে দেওয়াল নির্মাণের। বাইরের দেশ, বিশেষ করে মুসলিম দেশগুলো থেকে লোকজনের যুক্তরাষ্ট্রে ভ্রমণে আসা সীমিত করেন। এর মধ্য দিয়ে মার্কিন নাগরিক ও বিশ্ববাসীকে যুক্তরাষ্ট্রে অভিবাসীদের স্বাগত না জানানোর ইঙ্গিত দেন।

ওই মেয়াদে ট্রাম্প ব্যবসা প্রতিষ্ঠানগুলোয় পর্যন্ত অভিবাসীবিরোধী তল্লাশি চালানোর অনুমতি দিয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বিভাগের সাবেক ভারপ্রাপ্ত পরিচালক টম হোম্যান বলেন, আগামী জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার পর অভিবাসীদের বিরুদ্ধে আরও কঠোর হবেন বলেই তার বিশ্বাস। ফক্স নিউজকে হোম্যান বলেন, দ্বিতীয় মেয়াদে অভিবাসন নিয়ে ট্রাম্পের অবস্থান প্রথম মেয়াদের মতোই হতে পারে। তবে এবার বেশি সংখ্যায় অভিবাসীদের বের করে দেওয়া হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

কেন অবৈধ অভিবাসী তাড়াতে পারেননি ট্রাম্প

আপডেট টাইম : ১০:৪১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪