ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বাইডেন চাইলেই প্রেসিডেন্ট হতে পারেন কমলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
  • ১৪৫ বার

জো বাইডেন চাইলেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারেন কমালা হ্যারিস। তবে এ জন্য তাকে আগামী ৩০ দিনের মধ্যে পদত্যাগ করতে হবে। আর তা সাময়িক হলেও করার পরামর্শ দিয়েছেন ডেমোক্রেটিক পার্টির সাবেক কর্মকর্তা জামাল সিমন্স।
তিনি কমালা হ্যারিসকে যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার সুযোগ দিতে বাইডেনকে অনুরোধ করেছেন। এ জন্য বাইডেনকে তার শেষ প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে সিমন্স লেখেন, ‘জো বাইডেন অসাধারণ প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু তিনি চাইলে তার শেষ প্রতিশ্রুতি পূরণ করতে পারেন। আর তা হলো নিজে পদত্যাগ করে কমালাকে প্রেসিডেন্ট হওয়ার সুযোগ দেওয়া।’

রবিবার সিএনএনের টক শো ‘সিচুয়েশন রুম’-এ সিমন্স বলেন, ‘জো বাইডেন একজন অসাধারণ প্রেসিডেন্ট এবং তিনি অনেক প্রতিশ্রুতি পূরণ করেছেন। তবে একটি প্রতিশ্রুতি এখনও বাকি রয়েছে, যা তিনি চাইলেই পূরণ করতে পারেন। আগামী ৩০ দিনের মধ্যে তিনি পদত্যাগ করলে কমালা হ্যারিস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারেন।’

উল্লেখ্য, ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যান ৬০ বছর বয়সী ডেমোক্রেট প্রার্থী এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বাইডেন চাইলেই প্রেসিডেন্ট হতে পারেন কমলা

আপডেট টাইম : ১০:৫১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪