ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

সকালের মিটিংয়ে অনুপস্থিত থাকায় চাকরি হারালেন ৯৯ কর্মী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৩:১০ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
  • ১৩১ বার

সকালে অফিস মিটিংয়ে অনুপস্থিত থাকায় ৯৯ জন কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করেছেন সিইও! সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের বাদ্যযন্ত্রের এক কোম্পানিতে ঘটেছে এমন ঘটনা। এবিপিলিভসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাদ্যযন্ত্র বিক্রি করা মার্কিন ওই প্রতিষ্ঠানের নাম দ্য মিউজিশিয়ানস ক্লাব। আর এর সিইও হলেন- বাল্ডভিন ওডসন।

জানা গেছে, কোম্পানিটিতে মোট ১১০ জন কর্মী কাজ করেন। ঘটনার দিন সকালের বাধ্যতামূলক মিটিংয়ে ১১ জন উপস্থিত ছিলেন। মিটিংয়ে অনুপস্থিত থাকায় বাকি ৯৯ জনকেই চাকরিচ্যুত করেন ক্ষুব্ধ সিইও।

মেইলে চাকরিচ্যুতির চিঠি দিয়ে সিইও জানিয়েছেন, জরুরি কারণবশত মিটিং ডাকা হয়েছিল। কিন্তু মিটিংয়ে ৯৯ জনই অনুপস্থিত। যারা আজ সকালের মিটিংয়ে হাজিরা দেননি, তাদের সকলেই চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আপনাদের সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু আপনারা সেই সুযোগের সৎ ব্যবহার করতে ব্যর্থ হয়েছেন। এই মুহূর্তেই অফিশিয়াল যাবতীয় অ্যাকাউন্ট থেকে সাইন আউট করুন। কোম্পানির থেকে নেওয়া সকল কিছু ফেরত দিন।

ক্ষুব্ধ ওই সিইও আরও বলেন, ১১০ জন কর্মচারীর মধ্যে শুধুই ১১ জন আজকের সকালের অফিস মিটিংয়ে উপস্থিত ছিলেন। শুধু এই ১১ জনই চাকরিতে বহাল থাকবেন। বাকি সকলকে বরখাস্ত করা হল। এখনই কোম্পানি থেকে বেরিয়ে যান।

সোশ্যাল মিডিয়ায় এ ঘটনা প্রকাশের পরপরই পক্ষে-বিপক্ষে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। কেউ কেউ সিইও ওডসনের সিদ্ধান্তকে সমর্থন করলেও অনেকেই তার নেতৃত্বের ধরনের তীব্র সমালোচনা করেন।

প্রসঙ্গত, এই মুহূর্তে যখন কাজের চাপ কমাতে বিশ্বের একাধিক কোম্পানি চিন্তাভাবনা করছে যে কীভাবে কর্মীদের মেন্টাল স্ট্রেস কমিয়ে, কাজের আরও বেশি আউটপুট বের করে আনা যায়। ঠিক তেমনই এক মুহূর্তে প্রকাশ্যে এলো এই ঘটনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত

সকালের মিটিংয়ে অনুপস্থিত থাকায় চাকরি হারালেন ৯৯ কর্মী

আপডেট টাইম : ০৬:৪৩:১০ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪