ঢাকা ০৯:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

হাজারীবাগে ছুরিকাঘাতে আহত যুবদল নেতার মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৯:৩০ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
  • ১৪৮ বার

রাজধানীর হাজারীবাগে ছুরিকাঘাতে আহত যুবদলের নেতা জিয়াউর রহমান জিয়া (৪০)মারা গেছেন। আজ বুধবার ভোরে ৪ টা ১০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হাজারীবাগের ভাগলপুর লেন এর মৃত হাজী আফতাব উদ্দিন এর ছেলে জিয়া। দুই ভাই দুই বোনের মধ্যে সে ছিল ছোট।

নিহতের ভাগনী নাফিসা আক্তার ঢামেক মর্গে সাংবাদিকদের জানিয়েছেন, তার মামা জিয়া ঠিকাদারি ব্যাবসা করতেন এবং হাজারীবাগ থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।ঘটনার দু’দিন আগে খুনিরা একই এলাকার একটি ছেলে কে মারধর করে। বিষয়টির প্রতিবাদ করে ছিলেন নিহত জিয়া’র ভাগিনা এলহাম। এতে তারা এলহামের উপর ক্ষিপ্ত হয়। পরে এলহাম আরও শিক্ষার্থীদের নিয়ে তাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ আন্দোলন করে। এ নিয়ে তাদের মধ্যে চরম বিরোধের সৃষ্টি হয়।

তিনি আরও বলেন, খুনিদের ধারণা ছিল জিয়া’র ইন্দোনে তারা এসব করেছিল। এ সমস্ত ঘটনা কে কেন্দ্র করে একই এলাকার রিপন,মাসুদ, সুমন, বিল্লাল সহ আরও বেশ কয়েকজন মামা জিয়ার উপর হামলা করে তাকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। খুনিরা এলাকার বকাটে সন্ত্রাসী, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করায় প্রাণ দিত হলো মামার। আমরা এ হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান নিহতের স্বজনরা।

এর আগে গত ১৫ নভেম্বর রাতে হাজারীবাগ এনায়েতগঞ্জ এলাকায় একটি মিলাদ মাহফিল শেষে বাড়িতে ফেরার পথে বেশ কয়েকজন সন্ত্রাসী তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে রাত সোয়া ১০ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাজারীবাগ উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুল আলম সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে আহত করে। পরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা যান।

তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

হাজারীবাগে ছুরিকাঘাতে আহত যুবদল নেতার মৃত্যু

আপডেট টাইম : ০৬:৩৯:৩০ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪